তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

জম্মু-কাশ্মীর সীমান্তে পাক সেনাদের গোলাবর্ষণে নিহত ৩



পাক সেনাদের গোলাবর্ষণে ৩ ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।


শুক্রবার জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে রাতভর গোলাগুলির ঘটনা ঘটে।

এতে তিন ভারতীয় নাগরিক মারা যান বলে দাবি করেছেন পুঞ্চ সেক্টরের ডেপুটি কমিশনার।

ভারতের সংবাদ সংস্থা এএনআই ওই তিন নাগরিকের মরদেহকে ঘিরে আত্মীয়-স্বজনের আহাজারির একটি ছবি তাদের অফিসিয়াল টু্ইটার পেজে শেয়ার করেছে।

এদিকে জম্মু কাশ্মীরের সোপিয়ানের আমসিপোড়া গ্রামে আরও একটি সংঘর্ষের ঘটনার কথা জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

সংবাদমাধ্যমটি জানায়, শনিবার কাকভোরে জম্মু কাশ্মীরের সোপিয়ানের আমসিপোড়া গ্রামে অভিযান চালায় ভারতীয় সেনারা। সেখানে তল্লাশি চালিয়ে ৩ বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করে ভারতীয় সেনা। অভিযানে কাশ্মীর পুলিশের সঙ্গে আধা-সামরিক বাহিনীর ( সিআরপিএফ) সদস্যরাও ছিলেন।

নিহত বিচ্ছিন্নতাবাদীরা নিষিদ্ধ সংগঠন জইশ-ই-মহম্মদের ছিলেন বলে দাবি কাশ্মীর পুলিশের।

মন্তব্যসমূহ