জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানকে ধাওয়া করলো রাশিয়ান যুদ্ধবিমান



জাপান সাগরে শনিবার (জুলাই) যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি পর্যবেক্ষণ বিমান আরসি-১৩৫ কে রাশিয়ার যুদ্ধবিমান তাড়া করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেয়া বিবৃতির বরাত দিয়ে সিনহুয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, রাশিয়ান আকাশসীমা নিয়ন্ত্রণ ব্যবস্থা জাপান সাগরের আন্তর্জাতিক জলসীমা থেকে রুশ সীমান্তের দিকে উড়ে আসা বিমানটি শনাক্ত করেছে। রাশিয়ান স্যু-৩৫ এস এবং মিগ-৩১বিএম যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের বিমানটি শনাক্ত করে এবং নিরাপদ দূরত্বে থেকে রুশ সীমান্ত থেকে বিমানটি তাড়িয়ে দেয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক জলসীমা ব্যবহারে তাদের যুদ্ধবিমান কড়াকড়িভাবে আইন মেনে চলে

মন্তব্যসমূহ