জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

যুক্তরাষ্ট্রে একদিনেই ৫ বাংলাদেশিসহ ২৮০০ জনের মৃত্যু




যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে আরও ৫ বাংলাদেশিসহ একদিনেই দুই হাজার ৮০০ চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৪৫ হাজার ৩০০ ছাড়িয়ে গেছে। একদিনে ২৭ হাজার নতুন করে আক্রান্ত হওয়ার পর এখন সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৮ লাখ ২০ হাজার।


একদিকে করোনা পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে লকডাউন খুলে দেয়ার পরিকল্পনা অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিভাসন স্থগিতের ঘোষণা। সব মিলিয়ে উদ্বেগ উৎকণ্ঠা আর মিশ্র প্রতক্রিয়া এখ দেশজুড়ে।

একজন বলেন, সমস্যার দিকে না তাকিয়ে সমাধানের দিকে তাকাতে হবে। এতে পজেটিভ বিষয়টি উঠে আসে। আর পজেটিভ চিন্তাই মানুষকে বাঁচিয়ে রাখতে সহায়তা করে।


এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসে নিয়মিত ব্রিফিংয়ে অভিভাসন সংক্রান্ত তার পরিকল্পনার কথা জানান।

আর করোনা ভাইরাস আগামী শীতে মহাকারি আকারে দ্বিতীয়বারের মতো ফিরে আসতে পারে বলে জানিয়েছে সেন্টার ফর ডিজিস কন্ট্রোল সিডিসির পরিচালক।


মঙ্গলবারও যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ রেকর্ড ছুঁয়েছে। আকান্ত হয়েছেন অসংখ্য মানুষ। এরমধ্যে সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইমিগ্রেশ সংক্রান্ত যে ঘোষণা দিয়েছেন তাতে উদ্বেগ-উৎকণ্ঠায় যুক্তরাষ্ট্রের অভিবাসীরা।

মন্তব্যসমূহ