জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

কানাডায় পুলিশের পোশাক পরা বন্দুকধারীর গুলিতে নিহত ১৬



করোনা মহামারীর মধ্যেই কানাডায় এক বন্দুকধারীর গুলিতে নারী পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এঘটনায় আরও অনেকেই আহত হয়েছেন।

শনিবার রাতে নোভা স্কটিয়া প্রদেশের অঞ্চলের পোর্টেপিকে এ ঘটনা ঘটে।


এ ঘটনায় হামলাকারী বন্দুকধারীরও নিহত হয়েছেন। তার নাম গ্যাব্রিয়েল ওর্টম্যান (৫১) বলে শনাক্ত করেছে পুলিশ। খবর বিবিসি।

পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়, একটি গাড়িতে চড়ে পুলিশের পোশাক পরে হামলা চালায় বন্দুকধারী। গাড়িটি দেখতেও পুলিশের গাড়ির

মতই ছিল। হামলায় একজন নারী পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন।

প্রায় ১২ ঘণ্টা ধরে হামলা চালানোর পর নিহত হন ওই হামলাকারী। এর আগে গাড়িতে চেপে একাধিক জায়গায় হামলা চালান তিনি।

এ হামলাকে ‘ভয়ানক পরিস্থিতি’ বলে আখ্যায়িত করেছেন কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

নোভা স্কটিয়া প্রদেশের প্রিমিয়ার স্টিফেন ম্যাকনেইল সাংবাদিকদের বলেছেন, ‘এটি আমাদের প্রদেশের ইতিহাসে অন্যতম একটিদায়িত্বজ্ঞানহীন সংঘাতের ঘটনা।’

পুলিশ বলছে, পুলিশের গাড়ির মতো দেখতে একটি গাড়িতে চেপে হামলা চালানো হয়। হামলাকারী আরসিএমপির (রয়্যাল কানাডিয়ানমাউন্টেড পুলিশ) ইউনিফর্ম পরিহিত ছিলেন। তবে তিনি এর কোনো সদস্য নন।

নোভা স্কটিয়া পুলিশ এক টুইটবার্তায় জানায়, গাড়িটির পেছনের দিকে যাত্রী বসার জানালার ওপরদিকে লেখা ছিল ২৮বি১১। কিন্তু আরসিএমপির গাড়ির নম্বরপ্লেটে হ্যাশ চিহ্ন রয়েছে, যা হামলাকারীর গাড়িতে ছিল না।

মন্তব্যসমূহ