তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

উহানের ভাইরাস সংরক্ষণাগারের ছবি ভাইরাল!




উহানের ভাইরাস গবেষণাগারের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে পড়েছে। এনিয়ে শুরু হয়েছে আলোচনা। ছবিতে দেখা গেছে, প্রায় ১৫০০ ধরণের মহামারির ভাইরাস রাখা একটি রেফ্রিজারেটরের সিল ভাঙ্গা রয়েছে। এই ভাইরাসগুলোর মধ্যে রয়েছে বাদুর থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসও।

ছবিটি ২০১৮ সালে প্রথম প্রকাশ করে রাষ্ট্র নিয়ন্ত্রিত পত্রিকা চায়না ডেইলি। গত মাসে আবারো এই ছবিটি টুইটারে পাবলিশ করে তারা। কিন্তু পরে ছবিটি সরিয়ে নেয় তারা।

এদিকে ওই ছবি নিয়ে পশ্চিমা গণমাধ্যমগুলো প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের দাবি, এমন ব্যবস্থা থেকে সহজেই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে মানবদেহে। চলমান কোভিড-১৯ মহামারিও হয়ত এমন কোনো লিক থেকেই ছড়িয়েছে।

তবে চীনকে কাবু করতে এ ধরণের নানা তত্ত্ব ইতোমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে পশ্চিমা বিশ্বেও। এমনকি ল্যাবরটরিতে ভাইরাস তৈরির মত অসম্ভব দাবিও করে বসছেন কেউ কেউ। এতে তাল দিচ্ছেন রাজনীতিবিদরাও।


সূত্র: যমুনা টিভি অনলাইন

মন্তব্যসমূহ