তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

করোনার ভ্যাকসিন মিলবে আগস্টে!




করোনাভাইরাসের ভ্যাকসিন এ বছরের আগস্টের মাঝামাঝি সময়েই তৈরির কাজ শেষ হবে বলে জানিয়েছেন ব্রিটিশ সরকার গঠিত ভ্যাকসিন প্রস্তুত টাস্কফোর্সের অন্যতম উপদেষ্টা জন বেল।

শনিবার বিবিসি রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। খবর বিবিসি ও দ্য টেলিগ্রাফের।

জন বেল বলেন, চলতি সপ্তাহেই করোনার সম্ভাব্য ভ্যাকসিন মানবদেহে প্রয়োগ শুরু করেছেন অস্কফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তবে কবে বাজারে আসবে তা বলা যাচ্ছে না। তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো ভ্যাকসিনটির কার্যকারিতা পরীক্ষা সম্পন্ন করা।

ব্রিটিশ সরকারের এই উপদেষ্টা বলেন, সবচেয়ে বড় বিষয় হলো– এটি কি মানুষকে রক্ষা করবে? কারণ ভ্যাকসিনটির পুরো কার্যক্রম তখনই বলা যাবে, যখন আপনি উল্লেখযোগ্যসংখ্যক মানুষের দেহে এর প্রয়োগ করবেন।

তার পর তাদের সুস্থ হওয়ার লক্ষণ দেখতে হবে। তারও পরে তাদের আবারও এই ভাইরাসটির সংস্পর্শে নিতে হবে এবং তখন তাদের মধ্যে কতজন ভাইরাসটি সংক্রমিত হয়েছেন সেটি হিসাব করতে হবে।’

তিনি আরও বলেন, যদি সব কিছু ঠিকমতো এগোয় আর এটির কার্যকারিতা প্রত্যাশিত মানের হয়, তা হলে আমি মনে করি- অক্সফোর্ডের গবেষকরা আগস্টের মাঝামাঝি সময়ের মধ্যেই এর সব ধরনের পরীক্ষা সম্পন্ন করতে সক্ষম হবেন।

তিনি জানান, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গত বৃহস্পতিবার প্রথমবারের মতো তাদের তৈরি করোনার এই সম্ভাব্য ভ্যাকসিন মানবদেহে প্রয়োগ শুরু করেছেন। এর আগে ভ্যাকসিনটি মানবদেহে প্রয়োগের কার্যকারিতা ও এর পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে গবেষণা সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, আগামী মে মাসের মাঝামাঝি কিংবা শেষ দিকে যদি দেখা যায় মানুষের রোগপ্রতিরোধ ব্যবস্থায় ভ্যাকসিনটির শক্তিশালী ভূমিকা পালন করছে, তা হলে ভ্যাকসিন তৈরির কাজ অনেকটাই এগিয়ে যাবে। পরবর্তী এবং সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়াবে কীভাবে শত শত কোটি ভ্যাকসিন উৎপাদনের কাজটি শুরু করা হবে।

মন্তব্যসমূহ