জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ইরানে চব্বিশ ঘণ্টায় করোনা আক্রান্তে ১১৩ জনের মৃত্যু



গত চব্বিশ ঘণ্টায় ইরানে করোনাভাইরাস সংক্রামণে ১১৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭২৪ জনে দাঁড়িয়েছে। আর ভাইরাসটিতে ১৩ হাজার ৯৩৮ জন আক্রান্ত হয়েছেন।

রোববার তেহরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলি রেজা ভাহাবজাদে এক টুইট বার্তায় এ নতুন পরিসংখ্যান জানান। খবর তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাকের।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ইরান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা জনসাধারণের উদ্দেশ্যে বলেছে, অপ্রয়োজনীয় ঘোরাফেরা বর্জন ও বাড়িতে অবস্থান করতে।

ভাইরাসটিতে দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিবিদ ও বিপ্লবী বাহিনীর কমান্ডারসহ অনেকেই মারা গেছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী জাবেদ জারিফের এক উপদেষ্টা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুস জাহানপুর জানান, সাড়ে চার হাজারের বেশি মানুষ করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে ফিরেছেন।

মন্তব্যসমূহ