নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

  নওগাঁ জেলার নিয়ামতপুরে চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার সবাই একই পরিবারের সদস্য।  সোমবার দিবাগত মধ্যরাতে নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। সকাল ৮টার দিকে ওই গ্রামের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০) এবং তাদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। নিহতদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তান পারভেজ ও সাদিয়া মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। সন্দেহ হলে তিনি ভেতরে প্রবেশ করে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেন। পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছ...

করোনায় বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়াল ২ লাখ, প্রাণহানি ৮২৭০



বিশ্বজুড়ে প্রাণঘাতী নতুন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রথমবারের মতো দুই লাখ ছাড়িয়েছে। বিশ্বের ১৭২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এই ভাইরাসে প্রাণ গেছে ৮ হাজারের বেশি।

মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স সেন্টর ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বলছে, বুধবার বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪ হাজার ৬৫২ জনে। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ২৭০ জনের এবং সুস্থ হয়েছেন ৮২ হাজার ৮৬৮ জন।

এই ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে চীন, ইতালি, ইরান, স্পেন এবং জার্মানিতে। শুধুমাত্র চীনেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৮৯৪ জন এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ২৩৭ জনের। এছাড়া দেশটিতে সুস্থও হয়েছেন ৬৯ হাজার ৬১৪ জন। এছাড়া ইতালিতে ৩১ হাজার ৫০৬ জন আক্রান্ত, মৃত্যু ২ হাজার ৫০৩, সুস্থ হয়েছেন ২ হাজার ৯৪১ জন। ইরানে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৩৬১, মৃত্যু ১ হাজার ১৩৫ এবং সুস্থ ৫ হাজার ৩৮৯ জন।

চীনের হুবেই প্রদেশের উহানে উৎপত্তি হয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এই ভাইরাসের নতুন প্রাণকেন্দ্র হিসেবে ইউরোপকে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতে এই ভাইরাসের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। গত তিনদিনে দেশটিতে প্রত্যেকদিন গড়ে তিন শতাধিক মানুষের প্রাণ কেড়েছে করোনা।

গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রথমবারের মতো প্রাণঘাতী এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয় কর্তৃপক্ষ। তখন থেকে নতুন এই ভাইরাসে বিশ্বজুড়ে প্রাণ গেছে ৮ হাজার ১৬০ জনের। এছাড়া এতে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৪ হাজার ৬৫২ জন এবং সুস্থ হয়েছেন ৮২ হাজার ৮১৩ জন।

সূত্র: ফক্স নিউজ।

মন্তব্যসমূহ