জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

এবার স্ত্রীসহ কোয়ারেন্টাইনে কানাডার প্রধানমন্ত্রী



কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রাগোয়ার করোনা ভাইরাসের উপসর্গ দেখা গেছে। তাদের দুজনকেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম থেকে জানা গেছে।

কানাডার প্রধানমন্ত্রীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি লন্ডনে একটি বক্তৃতামূলক অনুষ্ঠান থেকে কানাডায় ফিরে আসেন সোফি। এরপরই গভীর রাতে হালকা জ্বরসহ ফ্লু জাতীয় লক্ষণ অনুভব করেন। এরপরই তাদের দুজনকে পৃথক করে রাখা হয়। তাদের দুজনের করোনা ভাইরাসের পরীক্ষা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর বিবৃতিতে বলা হয়েছে, তিনি প্রদেশ ও আঞ্চলিক নেতাদের সঙ্গে ফোনে করোনা ভাইরাস বিস্তারকে সীমাবদ্ধ করতে ‘সম্মিলিত পদক্ষেপ’ নিয়ে আলোচনা করবেন। সেই সঙ্গে বাড়ি থেকে ব্রিফিং, ফোন কল অর্থাৎ ভার্চুয়াল বৈঠক করবেন।

এদিকে, প্রধানমন্ত্রী এবং আদিবাসী নেতাদের মধ্যে আজ অটোয়ায় যে সভা শুরু হওয়ার কথা ছিল, তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন ধরণের কর্মসূচিও বাতিল করা হয়েছে।

কানাডায় করোনা ভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ১১৭ জন। ভাইরাস মোকাবেলায় এক বিলিয়ন ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

মন্তব্যসমূহ