জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

করোনাভাইরাস: ৭ মাসের বেতন দান করলেন এরদোগান



নোভেল করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সোমবার জাতীয় সংহতি প্রচার শুরু করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

এ সময় প্রাদুর্ভাবের কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের লোকজনকে সহায়তা করতে নিজের সাত মাসের বেতন দান করেছেন তিনি।- খবর সিএনএন ও আনাদুলুর

সোমবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তুর্কি প্রেসিডেন্ট বলেন, সাত মাসের বেতন দান করার মাধ্যমে আমি এই প্রচার শুরু করেছি।

এ ছাড়া তার সরকারের মন্ত্রিসভার সদস্য ও আইনপ্রণেতারা ৫২ লাখ তুর্কিশ লিরা এ প্রচারের জন্য দান করেছেন।

করোনাভাইরাস প্রতিরোধে নেয়া বিভিন্ন পদক্ষেপের কারণে দেশটির নিম্নআয়ের মানুষের জীবন বিপাকে পড়ে যাচ্ছেন। তাদের সহযোগিতা করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান এরদোগান।


তিনি জানান, ভাইরাসটি রোধ করার জন্য গৃহীত পদক্ষেপগুলোর কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের লোকজনকে সহায়তা করাই এ অভিযানের লক্ষ্য।

ভাইরাসটির বিস্তার ঠেকাতে শুক্রবার বেশ কিছু অতিরিক্ত পদক্ষেপের কথা ঘোষণা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট।

এসব পদক্ষেপের মধ্যে আন্তঃশহর ভ্রমণের ওপর বিধিনিষেধ, সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ও বেড়াতে যাওয়ার স্থানগুলো বন্ধ রাখা অন্যতম।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল নাগাদ তুরস্কে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৮২৭ জন ও মৃত্যু ১৬৮ জন।



মন্তব্যসমূহ