জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

করোনা সংক্রমণ প্রতিরোধে ভারতজুড়ে চলছে কারফিউ



করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে সাড়া দিয়ে আজ দেশজুড়ে ‘জনতা কারফিউ’ পালিত হচ্ছে। এরই জেরে ভারতের বিভিন্ন প্রান্তের মানুষ নিজেদের ঘরবন্দি রেখেছেন । সকাল ৭টা থেকে শুরু হওয়া এই কারফিউ চলবে রাত ৯ পর্যন্ত। খবর এনডিটিভির

কারফিউয়ের প্রভাবে দেশটির মহারাষ্ট্র, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, গুজরাত, রাজস্থানসহ সব রাজ্যেই সকাল থেকে রাস্তাঘাট একেবারে নীরব হয়ে পড়েছে। দেশের অন্যান্য প্রান্তের মতো কারফিউ চলছে কলকাতা শহরেও। প্রধানমন্ত্রীর ডাকে সারা দিয়ে সকাল থেকে ঘর থেকে বের হননি কোনও মানুষ। ফলে রেলস্টেশন, বিমানবন্দর, শপিং মলসহ সব জায়গায় নীরবতা বিরাজ করছে। শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া সব কিছুই বন্ধ রয়েছে।

ভোর ৪ টা থেকে রাত ১০টা পর্যন্ত সমস্ত ট্রেন বাতিল করে দিয়েছে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল। করোনার সংক্রমণ রোধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সব পর্যটনক্ষেত্রগুলি বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন। এছাড়া রেস্তোরাঁ, বার, নাইটক্লাব, পার্ক, ম্যাসাজ পার্লার, মিউজিয়াম থেকে শুরু করে আলিপুর চিড়িয়াখানাও ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। পশ্চিবঙ্গে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের হয়েছেন ৪ জন। এছাড়া গোটা ভারতে আক্রান্তের সংখ্যা ৩২৪। এর মধ্যে মারা গেছেন ৫ জন আর সুস্থ হয়েছেন ২৩ জন। 

মন্তব্যসমূহ