তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

মসজিদে নামাজ নিষিদ্ধ করলো কুয়েত



কুয়েতের সকল মসজিদে জামাতবদ্ধ হয়ে জুম্মা ও নিয়মিত নামাজ পড়া আপাতত স্থগিত করেছে সে দেশের সরকার।

শুক্রবার (১৩ মার্চ) কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ের ফতোয়া বিভাগ এই আদেশ জারি করেন।

আদেশে বলা হয়, করোনা মোকাবেলায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শুক্রবার থেকেই মসজিদে জামাতবদ্ধ হয়ে জুম্মা নামাজ ও পাঞ্জেগানা নামাজ পড়া স্থগিত করা হলো। করোনা ভাইরাস রোধে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে এ আদেশ জারি করা হয়েছে।

করোনা ভাইরাস সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত দেশের সকল নাগরিকদের আপাতত যার যার বাসায় নামাজ পড়তে বলা হয়েছে আদেশে। 

মন্তব্যসমূহ