তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

যুক্তরাষ্ট্রে করোনায় ২৯ বাংলাদেশির প্রাণহানী




যুক্তরাষ্ট্রে করোনায় সোমবার (৩০ মার্চ) একদিনে ছয় বাংলাদেশিসহ ৫৭৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২০ হাজার। এ নিয়ে দেশটিতে মারা গেলেন ২৯ বাংলাদেশি।

যুক্তরাষ্ট্রে করোনায় মোট মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৩ হাজারের বেশি। এ অবস্থায় নিউইয়র্কে প্রবাসীদের জরুরি চিকিৎসায় বাংলাদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি প্যানেল গঠন করেছে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট।

করোনা আক্রান্তদের চিকিৎসায় নিউইয়র্কে পৌঁছেছে নৌবাহিনীর এক হাজার শয্যার ভাসমান হাসপাতাল। পরিস্থিতি সামলাতে হিমশিম অবস্থায় ম্যানহাটনের সেন্ট্রাল পার্কে স্থাপন করা হয়েছে আরও একটি হাসপাতাল।


এমন পরিস্থিতিতেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশব্যাপী লকডাউনের পরিকল্পনা নাকচ করে দিয়েছেন।

করোনার সংক্রমণ শুরুর পর সোমবার, যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড সংখ্যক আক্রান্ত ও মৃত্যু হয়েছে। এদিন আক্রান্ত ও মারা গেছেন বেশ কয়েকজন বাংলাদেশিও। এ অবস্থায় প্রবাসীদের জরুরি চিকিৎসায় একটি আপদকালীন প্যানেল গঠনের উদ্যোগ নিয়েছে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট।


এরইমধ্যে অন্তত আট বাংলাদেশি চিকিৎসক প্রবাসীদের চিকিৎসায় স্বেচ্ছায় এগিয়ে এসেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কনস্যুলেটের ওয়েব সাইটে এই চিকিৎসকদের নাম ও ফোন নম্বর পাওয়া যাবে বলেও জানানো হয়।

নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রজুড়ে বাংলাদেশিদের আক্রান্ত হওয়ার বিভিন্ন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাচ্ছে। এ সংখ্যাটি নেহায়েত কম নয়। সোমবার করোনায় নিউইয়র্কে ও মিশিগানে বেশ কয়েকজন বাংলাদেশিও মারা গেছেন। এরমধ্যে একজন আলোকচিত্র সাংবাদিক।

নিউজ সূত্র: সময় টিভি অনলাইন

মন্তব্যসমূহ