জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মুহিদ্দীন ইয়াসিন



মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন দেশটির ইউনাইটেড ইন্ডিজেনাস পার্টির প্রধান মুহিদ্দীন ইয়াসিন। আগামীকাল রবিবার রাজার সামনে ন্যাশনাল প্যালেসে শপথ নেবেন তিনি। দেশটির রাজা পাহাংয়ের সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ তাকে নিয়োগ দিয়েছেন।

শনিবার উভয় পক্ষের সম্মতিতে মালয়েশিয়ার রাজা এ ঘোষণা দেন। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি পদত্যাগ করেন মাহাথির মোহাম্মদ। তবে প্রধানমন্ত্রী নিয়োগ ও মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা জারি করেন রাজা।

মাহাথিরের সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মুহিদ্দীন ইয়াসিন। প্রধানমন্ত্রী পদে প্রার্থী করতে সাবেক উপ-প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের দল পিকেআরের ১১ জন আইনপ্রণেতা তাকে সমর্থন দিয়েছেন। প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মুহিদ্দীনের নাম এর আগেই ঘোষণা করেছিল মাহাথিরের দল মালয়েশিয়ার ইউনাইটেড আদিবাসী পার্টি (বারসাতু)।

মালয়েশিয়ার রাজ পরিবারের মুখপাত্র জানান, দেশটির রাজা সংসদের ২২২ সদস্যের সঙ্গে সাক্ষাতের পর জোহর রাজ্যের পাগোহ থেকে নির্বাচিত মুহিউদ্দীন ইয়াসিনের পক্ষে সংখ্যাগরিষ্ঠের মতামত পেয়েছেন।

এদিকে মুহিদ্দীন প্রধানমন্ত্রী হওয়ার কারণে মাহাথিরের পর আনোয়ার ইব্রাহিমের ক্ষমতাগ্রহণের সুযোগ হাতছাড়া হলো। ২০১৮ সালের মে মাসের নির্বাচনে মাহাথির অবিশ্বাস্যভাবে ক্ষমতায় ফেরার আগে আনোয়ার ও তার মধ্যে ক্ষমতা ভাগাভাগির ব্যাপারে সমঝোতা হয়েছিল। তবে আনোয়ার ইব্রাহীমকে পাশ কাটিয়ে প্রধানমন্ত্রী হলেন মুহিদ্দীন ইয়াসিন।

মন্তব্যসমূহ