জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

কাশ্মির ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব জাতিসঙ্ঘের, নাকচ নয়াদিল্লির



কাশ্মির সমস্যা সমাধানে জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রস্তাব নাকচ করে দিয়েছে নয়াদিল্লি। ভারত পাকিস্তান রাজি থাকলে কাশ্মির সমস্যা সমাধানে প্রস্তুত জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ইসলামাবাদে এই ঘোষণার এক ঘন্টার মধ্যেই ভারত জানিয়ে দেয়, ‘কাশ্মীর ইস্যুতে তৃতীয়পক্ষের মধ্যস্থতার কোনো সুযোগ নেই।’

চার দিনের সফরে পাকিস্তানে গিয়েছেন জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সেখানেই তিনি বলেন, ‘দুই দেশ রাজি থাকলে সীমান্ত সমস্যা সমাধানে মধ্যস্থতায় আমি রাজি। শুরু থেকেই একথা বলেছি।’ নিয়ন্ত্রণ রেখায় উভয় দেশেরই সংযত হওয়া উচিত বলে জানান গুতারেস।

এই প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র দফতরের মুখপাত্র রাবীশ কুমার বলেন, ‘জম্মু-কাশ্মির নিয়ে ভারতের অবস্থানগত বদল ঘটেনি। জম্মু-কাশ্মির ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। বেআইনিভাবে পাকিস্তান যেসব অঞ্চলগুলো দখল করে রেখেছে, সেগুলোর দিকে বিশেষভাবে নজর দেয়া প্রয়োজন। কাশ্মির সমস্যা দ্বিপক্ষীয় বিষয়। তাই দু’দেশের মধ্যে এটি আলোচিত হবে। এক্ষেত্রে তৃতীয়পক্ষের হস্তক্ষেপের কোনো সুযোগ বা প্রয়োজন নেই। তার সংযোজন, ‘পাকিস্তানের বেআইনি বহু পদক্ষেপে ভারতীয়দের জীবন, মানবাধিকার বিপন্ন। বরং সেদিকে দৃষ্টিপাত করুন জাতিসঙ্ঘ মহাসচিব’

জম্মু-কাশ্মির নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিক বার তার সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ভারতের মোদি সরকার।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশির সঙ্গে বৈঠকের পর অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘কাশ্মিরের বর্তমান পরিস্থিতি এবং নিয়ন্ত্রণরেখায় ঘটে চলা ক্রমবর্ধমান সহিংসতার ঘটনায় আমি অত্যন্ত উদ্বিগ্ন। শান্তি রক্ষায় কূটনীতি ও আলোচনাই একমাত্র পথ। জাতিসঙ্ঘ সনদ কার্যকর হওয়া প্রয়োজন ও যুদ্ধবিরতি ঘোষণা করা হোক। এতেই মানবাধিকার রক্ষা পাবে।’
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

মন্তব্যসমূহ