জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

দিল্লীর সংঘর্ষ নিয়ে যা বললেন শেবাগ




ভারতের দিল্লীতে সিএএ-বিরোধী ও সমর্থকদের সংঘর্ষে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। এরইমধ্যে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। আহত হয়েছেন শতাধিক মানুষ। এর মধ্যে কমপক্ষে ৭০ জনের শরীরে গুলি লেগেছে বলে জানা গেছে।


এই অবস্থা দেখে প্রাণ কাঁদছে দিল্লির ছেলে ও সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগের। টুইটার বার্তায় সাবেক ক্রিকেটার বলেন, ‘দিল্লিতে যা ঘটছে, তা আমাদের দুর্ভাগ্য। সবাইকে অনুরোধ জানাচ্ছি, অনুগ্রহ করে মাথা ঠান্ডা রাখুন, শান্তি বজায় রাখুন। এই সংঘর্ষের ঘটনায় কেউ চোট পেলে বা কারওর ক্ষতি হলে এই মহান দেশের গায়েই কালিমা লাগবে। আমি সবার জন্য শান্তি ও সুবিবেচনার প্রার্থনা করছি।’

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, উত্তর-পূর্ব দিল্লির ভজনপুরা, চান্দবাগ ও কারাওয়াল নগরে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় রাস্তায় লাঠিসোঁটায় সজ্জিত লোকেদের দেখা গেছে। পুড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন দোকান। এদিকে এমন সংঘাত সামাল দিতে সেনাবাহিনীকে নিয়োগ করার আহ্বান জানান দিল্লীর মূখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে তার আরজি খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দিল্লিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছয় হাজারের বেশি সদস্য নিয়োজিত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য নিয়োজিত থাকায় সেনা নামানোর প্রয়োজন হবে না।

উল্লেখ্য, দিল্লির নজফগড়ে জন্মেছেন বলে বীরেন্দ্র শেবাগ। এজন্য তাকে ‘নজফগড়ের নবাব’ও বলা হয়। ১৯৯৭ সাল থেকে টানা ১৭ বছর দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন। ২০০৮ সাল থেকে টানা পাঁচ বছর দিল্লির ফ্র্যাঞ্চাইজি ‘দিল্লি ডেয়ারডেভিলস’–এর হয়ে আইপিএল খেলেছেন। দলটার অধিনায়কও ছিলেন তিনি। সব মিলিয়ে দিল্লির সঙ্গে শেবাগের সম্পর্কটা অন্য রকম।

মন্তব্যসমূহ