জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

সেন্টমার্টিনে রোহিঙ্গাবাহী ট্রলারডুবি, ১৫ জনের মরদেহ উদ্ধার



রোহিঙ্গাদের নিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাবার পথে টেকনাফের সেন্টমার্টিনে একটি ট্রলারডুবে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার হয়েছে ৭৩ জন।

কোস্ট গার্ড জানিয়েছে, গতরাতে সেন্টমার্টিন্সের দুই কিলোমিটার পশ্চিমে ১২০ রোহিঙ্গা নিয়ে একটি মালয়েশিয়াগামী একটি ট্রলার বিকল হয়ে পড়ে। সেখানেই ধীরে ধীরে পানিতে ডুবে যায় ট্রলারটি। নিহত হয়েছেন ১৫ জন। মৃতদের মধ্যে মহিলা ১২ জন ও
শিশু ৩ জন।

এরইমধ্যে ১১ জনের মরদেহ আনা হয়েছে সেন্টমার্টিন দ্বীপে। জীবিত উদ্ধার করা হয় ৭৩ জন রোহিঙ্গাকে, এদের মধ্যে পুরুষ ২৪ জন, নারী ৪৬ জন ও শিশু ৩ জন। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

মন্তব্যসমূহ