জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ওয়েবসাইট থেকে গায়েব আসামের এনআরসি তালিকা




The Daily Samakal 

ভারতের আসামের নাগরিকদের চূড়ান্ত তালিকা (এনআরসি) ওয়েবসাইটে আর পাওয়া যাচ্ছে না।

গত আগস্টে কেন্দ্রীয় সরকারের এনআরসি সংক্রান্ত ওয়েবসাইটে ওই তালিকা প্রকাশ করা হয়। তবে সম্প্রতি তা আর দেখা যাচ্ছে না।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে আসামের চূড়ান্ত এনআরসি তালিকা ওয়েবসাইটে প্রকাশ করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে এখন সেটি ওয়েবসাইটে নেই।

যান্ত্রিক ত্রুটির কারণেই এমনটা ঘটেছে বলে কর্তৃপক্ষ দাবি করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এনআরসির সব তথ্য সুরক্ষিত রয়েছে, সাইটে যান্ত্রিক ত্রুটির কারণে তা দেখা যাচ্ছে না। এতে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই।

আসামের এনআরসি তালিকার সমন্বয়কারী হিতেশ দেব শর্মা বার্তা সংস্থা পিটিআইকে বলেন, তালিকা ওয়েবসাইটে প্রকাশের সময় যে প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছিল গত ১৯ অক্টোর তাদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে।

তিনি বলেন, এ কারণেই গত ১৫ ডিসেম্বর থেকে এই তালিকা দেখা যাচ্ছে না। তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে। আশা করা হচ্ছে আগামী দুই তিন দিনের মধ্যে আবার তালিকা ওয়েবসাইটে দেখা যাবে।

তবে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। তাদের অভিযোগ, এইভাবে হঠাৎ এনআরসি তালিকা ‘উড়ে’ যাওয়ার ঘটনা মোটেই অবাক করার মতো ঘটনা নয়, এটা পূর্বপরিকল্পিত। বিজেপি কোনও পরিকল্পনা করেই এ কাজ করেছে বলে অভিযোগ কংগ্রেসের।

ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত বছরের ৩১ আগস্ট আসামের এনআরসি তালিকা প্রকাশ করা হয়। তালিকায় ৩ কোটি ১১ লাখ ২১ হাজার ৪ জনের নাম রয়েছে। বাদ পড়ে ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জনের নাম।

মন্তব্যসমূহ