মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

  ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ এবং মানুষের ভোটাধিকার, মানবিক মর্যাদা ও সম-অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। এটি কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না, বরং জনগণের রায়কে অগ্রাহ্য করে গণতন্ত্রকে পদদলিত করার ফলেই মুক্তিযুদ্ধের সূচনা হয়।  তিনি বলেন, স্বাধীনতার পর যারা রাষ্ট্রক্ষমতায় এসেছিলেন, তারা অনেকেই মুক্তিযুদ্ধের প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরতে চাননি। এ কারণে স্বাধীনতা যুদ্ধের অসংখ্য ঘটনা, ত্যাগ ও বীরত্বগাঁথা এখনও যথাযথভাবে ইতিহাসে স্থান পায়নি, সেগুলো এখনও সাধারণ মানুষের কাছে অজানা রয়ে গেছে এবং সেই ইতিহাসকে সঠিকভাবে লিপিবদ্ধ করতে হবে ও জনগণের সামনে তুলে ধরতে হবে। আজ শুক্রবার ঢাকা ক্যান্টনমেন্টের কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্সেস ফাউন্ডেশন আয়োজিত বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্সেস-এর ৫৪তম কমিশনিং ও ফেলোশিপ ডে উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার পর এমন ধারণা প্রতিষ্ঠার চেষ্টা হয়েছে যে, কেবল কয়েকটি ভাষণের মাধ্যমেই দ...

দিল্লিতে নিহত বেড়ে ১৯, মসজিদে মসজিদে হামলা




উত্তর-পূর্ব দিল্লিতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরোধী ও সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ আরও বিস্তৃত রূপ নিচ্ছে। এরই মধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন। আগুন দেওয়াসহ হামলা হয়েছে একাধিক মসজিদে। দলবেঁধে হামলা করা হচ্ছে বিরোধী মতাদর্শীদের ওপর। আর এসব খবর প্রচার বন্ধে টার্গেট করা হচ্ছে সাংবাদিকদেরও।

মঙ্গলবার থেকে এ পর্যন্ত সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে আহত হয়েছেন ভারতের অন্তত পাঁচ সাংবাদিক।

বুধবার জম্মুর একটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তদের মারধরে আহত হয়েছেন নারীসহ আরও চার সাংবাদিক।

আহতদের দাবি, সাংবাদিকদের বাঁচাতে কোথাও পুলিশ এগিয়ে আসেনি। এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে প্রেসক্লাব অব ইন্ডিয়া ও ইন্ডিয়ান উইমেন প্রেস কোর।

তাদের মতে, ভিডিওধারণ রুখতে বিশেষভাবে টেলিভিশন চ্যানেলকে নিশানা করা হচ্ছে।

জানা যায়, বুধবার দিল্লির মৌজপুরে সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হন সাংবাদিক আকাশ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই চ্যানেলের পক্ষ থেকে টুইটারে আহত সাংবাদিকের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে আকাশকে বলতে শোনা যায়, ‘আমি মৌজপুরে সংঘর্ষের খবর সংগ্রহ করছিলাম। হঠাৎ ১০-১৫ জন গুলি ছুড়তে শুরু করলে একটা গুলি আমার গায়ে লাগে।’

এর আগে, মঙ্গলবার বিকেলে একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিক অক্ষয় ডোঙ্গরে ও তার সঙ্গী ফটোসাংবাদিককে মারধর করে সহিংস জনতা। আজ হামলার শিকার হয়েছেন একই চ্যানেলের আরও চার সাংবাদিক।

সাংবাদিক সৌরভ শুক্লা জানান, তারা গতকাল রাত থেকেই উত্তর-পূর্ব দিল্লির নানা এলাকায় সংঘর্ষের খবর সংগ্রহ করছিলেন। বুধবার সকালে মৌজপুরে যান তিনি ও তার সহকর্মী অরবিন্দ গুনসেকর। সেখানে তাদের সরাসরি ভিডিও সম্প্রচারে বাধা দেয় জনতা। পরে তারা কারাওয়াল নগর ও গোকুলপুরীতে যান।

সৌরভ বলেন, ‘গোকুলপুরীতে একটি মসজিদে হামলা করেছিল জনতা। সেখানে গেলে আমাদের মোবাইল ফোন, ক্যামেরা কেড়ে নেয়ার চেষ্টা হয়। পরে অরবিন্দকে মারধর শুরু করে কয়েকজন।’ ভুক্তভোগী এ সাংবাদিক জানান, এক দুষ্কৃত অরবিন্দের মাথায় লাঠি দিয়ে আঘাত করার চেষ্টা করলে তিনি বাধা দেন। এসময় লাঠির আঘাত তার কাঁধে পড়ে।

এদিন উত্তর-পূর্ব দিল্লির আরেকটি এলাকায় খবর সংগ্রহ করছিলেন সাংবাদিক শ্রীনিবাসন জৈন, মারিয়াম আলভি ও ফটোসাংবাদিক সুশীল রাঠি। এসময় মারিয়ামের পিঠে আঘাত করে দুষ্কৃতরা, আহত হন সুশীলও।

এদিকে, দিল্লি পরিস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার রাতে জাফরাবাদ, মৌজপুর, চাঁদবাগ, কারওয়াল নগরে সান্ধ্য আইন (কারফিউ) জারি করে দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে পুলিশ।

নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি সহিংসতার কথা শুনেছেন। কিন্তু মোদির সঙ্গে কোনো আলোচনা করেননি।

তিনি বলেন, আমি এ বিষয়ে কোনো আলোচনা করতে চাইনি। আমি বিষয়টি ভারতের ওপর ছেড়ে দিতে চেয়েছি। তারা সঠিক সিদ্ধান্তটি নেবেন বলেই আমাদের ধারণা।

উত্তরপূর্ব নয়াদিল্লিতে ফল-সবজির দোকান ও মাজারে হিন্দুত্ববাদীরা আগুন ধরিয়ে দিলে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে।

এছাড়া গোটা উত্তর-পূর্ব দিল্লিতে আগামী এক মাসের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। দিল্লি-সংলগ্ন উত্তরপ্রদেশের গাজিয়াবাদেও ১৪৪ ধারা জারি রয়েছে।

মন্তব্যসমূহ