জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৮



জার্মানির পশ্চিমাঞ্চলীয় হ্যানাউ শহরে বন্দুকধারীদের গুলিতে ৮ জন নিহত হয়েছেন। পৃথক সিসাবারে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সময় বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টা এবং বাংলাদেশ সময় রাত তিনটার দিকে বন্দুকধারীদের এ নির্বিচার হামলা শুরু হয়। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন।

পুলিশ বলছে, সন্দেহভাজন হামলাকারীরা পালিয়ে গেছে। তাদের খোঁজা হচ্ছে এখন। প্রথম ঘটনাটি ঘটে শহরের কেন্দ্রস্থলের একটি বারে। আর দ্বিতীয় ঘটনাটি ঘটে শহরতলীতে। দুটি এলাকাতেই পুলিশের হেলিকপ্টার টহল দিচ্ছে এখন। দুটি হামলার জন্যই একই হামলাকারীদের সন্দেহ করা হচ্ছে।

প্রথম বারটিতে গুলি চালিয়ে ৩ জনকে হত্যা করার পর হামলাকারীরা অ্যারেনা বার অ্যান্ড ক্যাফেতে গিয়ে আরো ৫ জনকে হত্যা করে বলে একটি আঞ্চলিক সম্প্রচার সংস্থা জানাচ্ছে। এসব হামলার পর একটি কালো রঙের গাড়ি ঘটনাস্থল ত্যাগ করে। হামলার উদ্দেশ্য পরিষ্কার নয় বলছে পুলিশ।

হেসেন অঙ্গরাজ্যের একটি শহর এ হ্যানাউ। শহরটি ফ্র্যাঙ্কফুর্টের পূর্ব দিকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত।

চারদিন আগে বার্লিনে একটি তুর্কি কমেডি শোয়ের ভেন্যুর কাছে আরেকটি হামলার ঘটনা ঘটেছিল। বন্দুকধারীদের ওই হামলাতে একজনের মৃত্যু হয়েছিল।

মন্তব্যসমূহ