পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

ইসরাইলি পুলিশের গুলিতে ১ ফিলিস্তিনি নিহত, আহত ১



ইসরাইলি পুলিশের গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার দেশটির লায়ন’স গেটের সামনে সংঘটিত এ ঘটনায় আরেক ফিলিস্তিনি নারী আহত হয়েছেন বলে জানা গেছে।

ইসরাইলি পুলিশের দাবি, লায়ন’স গেটের সামনে তাদের লক্ষ্য করে চাকু নিয়ে তেড়ে আসছিলেন নিহত ওই ফিলিস্তিনি। তাকে বার বার থামতে বলার পরও তিনি থামেননি। ফলে তাকে থামাতে গুলি করা হয়।

ফিলিস্তিনি সরকারি গণমাধ্যম প্রত্যক্ষদর্শী সূত্রে জানিয়েছে, একজন মানুষকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে ইসরাইলি পুলিশ।

ফিলিস্তিনিকে হত্যার এ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এতে দেখা যায় নিহত ওই ব্যক্তি কালো জ্যাকেট ও উজ্জ্বল ব্লু রঙের জিন্স পরে মাটিতে লুটিয়ে পড়ে আছেন। আর চারপাশে তাকে ঘিরে কয়েকজন ইসরাইলি পুলিশ দাঁড়িয়ে আছেন।

ইসরায়েলি এক স্বাস্থ্যকর্মী জানান, নিহত ওই ব্যক্তিকে গুলি কারার সময় ৪২ বছর বয়সী এক নারীর পায়েও গুলি লাগে।

সূত্র : আলজাজিরা

মন্তব্যসমূহ