তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

করোনভাইরাস শনাক্তকরণের কিট তৈরি করল ইরান



ইরান করোনাভাইরাস শনাক্তকরণের উপকরণ বা কিট তৈরি করেছে।

কোনো ব্যক্তির শরীরে এই ভাইরাসের উপস্থিতি আছে কিনা তা নিশ্চিত হতে যে স্বাস্থ্য পরীক্ষা চালানো হয় তাতে এই উপকরণ প্রয়োজন হয়।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশেষজ্ঞরা এই প্রথম দেশে করোনাভাইরাস শনাক্তকরণের কিট তৈরি করতে সক্ষম হলেন। এর ফলে এই ভাইরাস মোকাবেলা করা সহজ বলে মনে করছেন দেশটির কর্মকর্তারা।

ইরানে করোনাভাইরাসে এ পর্যন্ত ১৫ জন মারা গেছে। আক্রান্ত হয়েছেন আরও ৯৫ জন।

গত বছরের শেষ দিকে করোনাভাইরাস চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে। এরপর তা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।

পার্সটুডে

মন্তব্যসমূহ