জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

অস্ট্রেলিয়ার দাবানল নেভাতে গিয়ে বিধ্বস্ত পানিবাহী বিমান, নিহত তিন মার্কিন উদ্ধারকর্মী



অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ বনভূমি পুড়ে যাচ্ছে দাবানলে। আগুন নেভানোর জন্য আকাশপথে বিমান থেকে ঢালা হচ্ছে পানি। তা করতে গিয়েই নতুন দুর্ঘটনা। ভেঙে পড়ল পানিবাহী ট্যাঙ্কার বিমান। প্রাণ হারালেন তিন জন মার্কিন উদ্ধারকর্মী। দেশটির নিউ সাউথ ওয়েলসের স্নোয়ি মোনারো এলাকায় আজ বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, অস্ট্রেলিয়ার দাবানল নিয়ন্ত্রণের কাজ করছিল সি-১৩০ মডেলের পানিবাহী বিমানটি। মাসখানেক আগেই এটিকে যুক্তরাষ্ট্র থেকে অস্ট্রেলিয়ায় আনা হয়। বৃহস্পতিবার কাজ করতে করতেই হঠাৎই নিখোঁজ হয়ে যায় বিমানটি। 


তদন্তে জানা গেছে, অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার দক্ষিণে পৌঁছাতেই হঠাৎ রাডার থেকে অদৃশ্য হয়ে যায় সেটি। খোঁজ-খবর করার পরে ওই এলাকার স্নোয়ি পর্বতমালার উত্তর-পূর্বাঞ্চলের কুমা এলাকায় ট্যাঙ্কারটির ধ্বংসাবশেষ পাওয়া যায়।

গত তিন মাসেরও বেশি সময় ধরে দাবানলে পুড়ে যাচ্ছে অস্ট্রেলিয়ার উপসাগরীয় এলাকার বিস্তীর্ণ বনাঞ্চল। আগুনে পুড়ে মারা গেছে কোটি কোটি বন্য প্রাণী। চেষ্টার পরেও ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এই আগুন। এখনো নিউ সাউথ ওয়েলস ও ক্যানবেরার অন্তত ৮৫টি জায়গায় আগুন জ্বলছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার বিভিন্ন সংবাদমাধ্যম।

মন্তব্যসমূহ