জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ট্রাম্পকে হত্যার জন্য ফের পুরস্কার ঘোষণা



ট্রাম্পকে হত্যা করার জন্য আবারো পুরস্কার ঘোষণা করা হয়েছে। যদি কোনো ব্যক্তি ট্রাম্পকে হত্যা করতে পারেন তাহলে তাকে তিন মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন ইরানের এক আইনপ্রণেতা। মঙ্গলবার ইরানিয়ান স্টুডেন্ট’স নিউজ এজেন্সির বরাত দিয়ে এই তথ্য জানায় রয়টার্স।

ইরানের কারমান প্রদেশের সাংসদ আহমদ হামজেহ বলেন, যে ট্রাম্পকে হত্যা করবে তাকে আমরা নগদ তিন মিলিয়ন ডলার পুরস্কার দেব কারমান প্রদেশের জনগণের পক্ষে থেকে। তবে এই বিপুল পরিমাণ অর্থ পুরস্কার দেওয়ার ক্ষেত্রে ইরান সরকারের সমর্থন রয়েছে কি-না তা নিয়ে কিছুই বলেননি তিনি।

ইরানের রাজধানী তেহেরানের দক্ষিণে কারমান প্রদেশটির অবস্থান। ইরানের জেনারেল কাসেম সোলাইমানির জন্মস্থান এই প্রদেশে। প্রদেশটির সাংসদ আহমদ হামজেহ বলেন, আজ যদি আমাদের পারমাণবিক অস্ত্র থাকতো তাহলে যুক্তরাষ্ট্রের হুমকির হাত থেকে রক্ষা পেতাম। আমাদের উচিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের উৎপাদন চালিয়ে যাওয়া। যে ক্ষেপণাস্ত্রগুলো যুদ্ধক্ষেত্র ওয়ারহেড বহন করতে পারবে। এটি আমাদের স্বাভাবিক অধিকার।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিরস্ত্রীকরণবিষয়ক দূত রবার্ট উড এই ধরনের পুরস্কার ঘোষণাকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন। তবে এর আগেও ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার বিনিময়ে ৮০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

সম্প্রতি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের এক হামলায় ইরানের কুদস বাহিনীর ক্ষমতাধর জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই সোলাইমানিকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে।

মন্তব্যসমূহ