হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

প্রিয়াঙ্কার বিরুদ্ধে জাতিসঙ্ঘে ইমরান খান



কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর সৃষ্টি উত্তেজনার মধ্যে এবার বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ওপর ক্ষেপেছেন পাকিস্তান ইমরান খানের সরকার।


 প্রিয়াঙ্কাকে অবিলম্বে জাতিসঙ্ঘ ‘শান্তির দূত’ পদ থেকে সরানোর দাবি জানিয়েছে পাকিস্তান। সম্প্রতি পাকিস্তান জাতিসঙ্ঘের সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠিয়েছে।  জাতিসঙ্ঘ দূত হিসেবে রাজনৈতিক বক্তব্য রাখা অনুচিত। কিন্তু একজন জাতিসঙ্ঘ শান্তির দূত হিসেবে বিপরীত অবস্থান নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।

চিঠিতে লেখা হয়েছে, জম্মু-কাশ্মীরে নাৎসি বাহিনীর কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো ‘সেন্টার’ তৈরি করে মুসলিমদের আটক করে রাখা হয়েছে। সম্প্রতি আসামে নাগরিক পঞ্জির নামে ৪০ লাখ মুসলিমের নাগরিকত্ব বাতিল করা হয়েছে। কাশ্মীরে শিশু এবং নারীদের উপর ছররা বন্দুক চালিয়েছে।

পাকিস্তানের অভিযোগ, প্রিয়াঙ্কা চোপড়া প্রকাশ্যে ভারতের এই অবস্থানকে সমর্থন করেছেন। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের পাকিস্তানকে পরমাণু হামলার হুমকি সমর্থন করেছেন প্রিয়াঙ্কা।

মন্তব্যসমূহ