জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

যুদ্ধ মোকাবিলায় প্রস্তুত পাকিস্তান



যুদ্ধ বাধালে ভারতকে মোকাবিলা করতে প্রস্তুত পাকিস্তান। এমন হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্সের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর বলেছেন, পাকিস্তানের সেনাবাহিনীকে কখনোই সারপ্রাইজ দিতে পারবে না ভারতীয়রা। উল্টো পাকিস্তানই তাদেরকে সারপ্রাইজ দেবে। এ খবর দিয়েছে পাকিস্তানের দ্য নেশন পত্রিকা।

কাশ্মিরের পালওয়ামা হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে একটি যুদ্ধের আশঙ্কা সৃষ্টি হয়েছে। এর আগে পাকিস্তানের সেনাপ্রধান  জেনারেল কমর জাভেদ বাজওয়া ভারতকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, পাকিস্তানে হামলা চালালে তার প্রতিশোধ নেয়া হবে। আর এবার মুখ খুললেন আইএসপিআরের মহাপরিচালক।

তিনি বলেন, ভারতের সঙ্গে যুদ্ধ চায় না পাকিস্তান। তবে যদি ভারত আগ্রাসন চালায় তাহলে সারপ্রাইজ দিতে আমাদের প্রস্তুত থাকা উচিত। পূর্ণ মাত্রায় হুমকির জবাব দিতে পারে পাকিস্তান। তিনি বলেন, আমরা আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং পাকিস্তানের সঙ্গে জগাখিচুড়ি অবস্থা সৃষ্টি করতে আসবেন না। তিনি আরো বলেন, ভারত যেমনটা ভাবছে পাকিস্তানের সেনাবাহিনীর জবাব হবে তার চেয়ে ভিন্ন। কারণ আমাদের কঠোর যুদ্ধবাজ সেনাবাহিনী আছে। তাদের সক্ষমতা সম্পর্কে প্রতিবেশী দেশ ভালভাবে জানে না।

তিনি আরো বলেন, পাকিস্তান এরই মধ্যে স্পষ্ট করে বলেছে যে, পালওয়ামা হামলায় পাকিস্তানের করার কিছু নেই। এরই মধ্যে যথোপযুক্ত প্রমাণ দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। যদি এক্ষেত্রে কোনো প্রমাণ দেয়া হয় তাহলে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেবে পাকিস্তান। তা নেয়া হবে নিজস্ব স্বার্থে, বাইরের চাপে নয়।
এরই মধ্যে সন্ত্রাস ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনায় যাওয়ার প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দেবে ভারত। 

মন্তব্যসমূহ