জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

জাতিসংঘের যুদ্ধবিরতি প্রস্তাব মানবতার সঙ্গে প্রতারণা: এরদোগান

 সিরিয়ার পূর্বাঞ্চলীয় ঘৌতায় জাতিসংঘের যুদ্ধবিরতি প্রস্তাবের কঠোর সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

যুদ্ধবিরতি সত্ত্বেও সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ সরকার পূর্বাঞ্চলীয় ঘৌতায় তার অভিযান অব্যাহত রেখেছেন। সেখানে এখনো বেসামরিক নাগরিকদেরকে লক্ষ্যবস্তু করা হচ্ছে এবং এর ফলে ব্যাপক সংখ্যক হতাহতের ঘটনা ঘটছে।

মঙ্গলবার পার্লামেন্টে ক্ষমতাসীন একে পার্টির সংসদীয় বৈঠকে এরদোগান বলেন, ‘পূর্ব ঘৌতায় সাম্প্রতিক ঘটনাগুলি হজম করা আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে। তারা মানবতার উপযুক্ত নয়।’


গত ২৪ ফেব্রুয়ারি জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে পাস হওয়া ৩০ দিনের যুদ্ধবিরতির প্রসঙ্গে এরদোগান বলেন, ‘যে রেজল্যুশন কখনো কার্যকর হয়নি, মানবতার জন্য তার কোনো অর্থ নেই।’

তুর্কি প্রেসিডেন্ট জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের বিরুদ্ধে ‘মানবতার সঙ্গে প্রতারণার’ অভিযোগ এনে বলেন, বিশ্বকে প্রতারিত করার জন্য বিশ্ব সংস্থাটি এই ধরনের প্রস্তাব পাস করেছে। এর মাধ্যমে তারা আসলে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অপরাধ সংঘঠিত করার ব্যবস্থা গ্রহণ করছে।’

এর আগে এরদোগান পাঁচ স্থায়ী সদস্যদের জন্য নিরাপত্তা পরিষদের গঠন কাঠামোর কড়া সমালোচনা করেন। তিনি যুক্তি দেন যে ‘পাঁচ শক্তির চেয়ে বিশ্ব অনেক বড়।’

হোয়াইট হেলমেটস সিভিল ডিফেন্স এজেন্সির তথ্যানুযায়ী, যুদ্ধবিরতি পাস হওয়া সত্ত্বেও গত দুই সপ্তাহে পূর্ব ঘৌতায় এলাকায় প্রায় ৭৫৬ জন লোক নিহত হয়েছে।

দামেস্কের শহরতলির পূর্ব ঘৌতায় প্রায় ৪ লাখ মানুষের বাস। গত পাঁচ বছরে শহরটি অবরুদ্ধ অবস্থায় রয়েছে।

গত আট মাসে আসাদ সরকারের বাহিনী এটির দখল নিতে অভিযান জোরদার করেছে। ফলে সেখানকার হাজার হাজার বেসামরিক নাগরিকদের জন্য প্রয়োজনীয় খাদ্য ও ঔষধ পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

সূত্র: ডেইলি সাবাহ

মন্তব্যসমূহ