জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

‘জয় বাংলা’ বাধ্যতামূলক করতে চেয়ে কোর্টে রিট

'জয় বাংলা' কে কেন জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে বাংলাদেশের হাইকোর্ট।
এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের একটি বেঞ্চ আজ সোমবার এই রুল জারি করে।
৭২ ঘণ্টার মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব এবং শিক্ষা সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এ বিষয়ে পরবর্তী শুনানির তারিখ আগামী রবিবার (১০ ডিসেম্বর) নির্ধারণ করেছে হাইকোর্ট।
এর আগে আদালতে রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. বশির আহমেদ।
আবেদনের পক্ষে তিনি নিজেই শুনানি করেন।
বিবিসি বাংলাকে তিনি বলেন, 'জয় বাংলা' কোনো দলের স্লোগান নয়, এটি আমাদের জাতীয় প্রেরণার প্রতীক।
তিনি বলেন, আদালত যদি এই রিট আবেদনের পক্ষে সিদ্ধান্ত দেয় তাহলে "সকল সরকারি কর্মকর্তা এবং সাংবিধানিক কর্মকর্তাদের বক্তব্যের শুরুতে ও শেষে বাধ্যতামূলকভাবে জয় বাংলা বলতে হবে।" এছাড়া স্কুল-কলেজের অ্যাসেম্বলির শুরু এবং শেষেও "জয় বাংলা" ব্যবহার করতে হবে।
'জয় বাংলা' স্লোগানটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত হলেও কালে কালে এটির সাথে দলীয় রাজনীতির অনুষঙ্গ যোগ হয়েছে। আওয়ামী লীগ তাদের দলীয় সভা সমাবেশে 'জয় বাংলা' ব্যবহার করলেও বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি এই স্লোগানের বদলে 'বাংলাদেশ জিন্দাবাদ' ব্যবহার করে।

মন্তব্যসমূহ