পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

নিরাপত্তা ফাঁকি দিয়ে বিমানে উঠে গেল মেয়েটি

মা-বাবার কাছ থেকে পালিয়ে সাত বছরের একটি মেয়ে টিকেট ছাড়াই জেনেভা বিমানবন্দরে থেকে একটি বিমানে উঠে গিয়েছিল। এক লিখিত বক্তব্যে জেনেভা এয়ারপোর্ট জানিয়েছে, রবিবার মেয়েটি জেনেভার সেন্ট্রাল স্টেশনে তার মা-বাবার কাছ থেকে চোখ ফাঁকি দিয়ে একটি ট্রেনে চড়ে বিমানবন্দরে আসে। মেয়েটি তার ‘ছোট আকৃতির সুবিধা নিয়ে’ নিরাপত্তা তল্লাশিকে ফাঁকি দিতে পেরেছে বলে মনে করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তারা এটিকে একটি ‘চরম অনুশোচনীয় ঘটনা’ বলছে। খবর বিবিসির। সুইজারল্যান্ড-ফ্রান্স বর্ডারে অবস্থিত জেনেভা এয়ারপোর্টটি যাত্রীদের শুধুমাত্র ফ্রান্স বা সুইজারল্যান্ড ছাড়ার অনুমতি দেয়। বিমানবন্দরের মুখপাত্র বারট্রান্ড স্টাম্পফ্লি বলেন, ফ্রান্সের বিমানে উঠার গেট দিয়ে শিশুটি ফ্লাইটে উঠে। তিনি বলেন, প্রাথমিক নিরাপত্তা তল্লাশির সময় মেয়েটি সম্ভবত পূর্ণবয়স্কদের সাথেই দাঁড়িয়ে ছিল। প্রস্থান গেটের কাছাকাছি আসলে এয়ারপোর্ট স্টাফ শিশুটিকে পেছনে পাঠিয়ে দেয়। কিন্তু মেয়েটি পরে গোপনে বিমানে উঠতে সক্ষম হয়। কর্মকর্তারা ধারনা করছেন, শিশুটি এমন একটি পথ দিয়ে বিমানে উঠে গেছে যে পথ দিয়ে সে আকৃতির একজন মানুষের পক্ষেই যাওয়া সম্ভব। এর চেয়ে বড় কিছূ সেদিক দিয়ে যেতে পারবে না। মেয়েটিকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। নিরাপত্তা ভিডিওর মাধ্যমে মেয়েটির অবস্থান সনাক্ত করে পুলিশ। পরে মেয়েটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়। কর্মকর্তারা বলছেন, এ ঘটনার মাধ্যমে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার যে ত্রুটি রয়েছে সেটি প্রকাশ পেয়েছে। এমনটা যেন আর না হয় সেজন্য যথাযথ পদক্ষেপ নেয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। বিশ্বের সেরা দেশের স্বীকৃতি পেল সুইজারল্যান্ড বিশ্বের সেরা দেশের স্বীকৃতি পেল সুইজারল্যান্ড। ইউএস নিউজ এবং ওয়ার্ল্ড রিপোর্টের দ্বিতীয় বার্ষিক ‘বেস্ট কান্ট্রিস’ তালিকায় শীর্ষস্থানীয় সুইজারল্যান্ডের পরেই দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছে যথাক্রমে কানাডা ও ব্রিটেন। আর মার্কিন যুক্তরাষ্ট্রের জায়গা হয়েছে সপ্তম স্থানে। তবে এই সপ্তম স্থানের চেয়েও আমেরিকানদের জন্য বেশি দুশ্চিন্তার কারণ হল আন্তর্জাতিক মহলে তাদের দেশ সম্পর্কে মানুষের ক্রমবর্ধমান নেতিবাচক ধারনা। বিগত কয়েক বছরে মার্কিন মুলুকের বিষয়ে মানুষের মধ্যে হতাশা বেড়েছে, এমনটাই জানা যাচ্ছে এই স্টাডি থেকে। ২০১৭ সালের ‘বেস্ট কান্ট্রিস’-এর এই তালিকা প্রকাশ হয়েছে একটি সুনির্দিষ্ট সমীক্ষার পর। সেই সমীক্ষা সংঘটিত হয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন মিটে যাওয়ার ঠিক পরেই। এই সমীক্ষায় বেশ কিছু ব্যবসায়ী, সমাজের অভিজাত শ্রেণীর সচেতন মানুষ এবং সাধারণ নাগরিকদের বিভিন্ন দেশ সম্পর্কে তাদের মতামত জানতে চাওয়া হয়। আর সেখান থেকেই উঠে আসে এই ক্রম তালিকা। যুক্তরাষ্ট্রে ঠিক যেভাবে কলেজ, হাসপাতাল ও গাড়ি পরিষেবার ক্ষেত্রে মান নির্ধারণ করা হয়, সেভাবেই হয়েছে এই সমীক্ষা।

মন্তব্যসমূহ