জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি জাপানের

রোহিঙ্গা ইস্যুতে জাপান বাংলাদেশের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। 

আজ বুধবার সকালে জাপানের উপপররাষ্ট্র মন্ত্রী আইওয়া হোরি বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান।

বৈঠক শেষে শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে সবাইকে পাশে চায় বাংলাদেশ। আর মিয়ানমারের সাথে জাপানের সম্পর্ক ভালো হওয়ায় তাদের পাশে চান বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, ‘জাপান শুরু থেকেই বাংলাদেশের পাশে আছে। এই বৈঠকে আমরা যেটি বলেছি একটি করে বিশেষ বিষয় হলো জাপান এবং বাংলাদেশের যে বন্ধুদ্বপূর্ণ সম্পর্ক ২০১৪-এর পরে বিশেষ করে সিকিউরিটি কাউন্সিল নির্বাচনে আমরা জাপানকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে এসেছিলাম। সেটা তাদেরকে স্মরণ করিয়েছি এবং সেটাতে তারা কৃতজ্ঞতা আবারও পুনর্ব্যক্ত করেছেন এবং বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে জাপানের সহায়তা সবসময় পাবে সেটা তারা পুনর্ব্যক্ত করেছেন এবং কফি আনান কমিশনের রিপোর্টের বাস্তবায়নের কথাও তাঁরা বলেছেন।’

বৈঠক শেষে রোহিঙ্গা ইস্যুতে জাপান সরকার মিয়ানমারকে সরাসরি চাপ দিবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপপররাষ্ট্র মন্ত্রী আইওয়া হোরি সরাসরি কোনো জবাব দেননি। এনটিভি

মন্তব্যসমূহ