জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

কুর্দি অঞ্চলের স্বাধীনতার জন্য গণভোট আয়োজনের বিরোধিতা তুরস্ক ও ইরানের

ইরাকের কুর্দি অঞ্চলের স্বাধীনতার জন্য একটি গণভোটের আয়োজন পুরো অঞ্চলের জন্য সংঘর্ষ ও নেতিবাচক প্রভাব সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান।

বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন জেনারেল মোহাম্মদ হোসেন বাগেরি।

আগামী মাসে অনুষ্ঠিত ওই নির্বাচনে তেহরান ও আঙ্কারা দৃঢ়ভাবে বিরোধিতার আভাস দিয়েছে।


বাগেরির উদ্ধৃতি দিয়ে ইরিনা নিউজ এজেন্সি জানায়, উভয় পক্ষই জোর দিয়ে বলেছে যে যদি গণভোট অনুষ্ঠিত হয়, তবে তা ইরাকের অভ্যন্তরে ধারাবাহিক উত্তেজনা এবং দ্বন্দ্বের সূত্রপাতের ভিত্তি হবে; যার ফলে প্রতিবেশি দেশগুলোতে প্রভাব পড়বে।

এতে বলা হয়, ইরাক এ্ই গণভোট আয়োজন করলেও তা ইরান ও তুরস্ককে জড়িত করবে এবং একারণে উভয় দেশের কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে যে, এটি সম্ভব নয় এবং তা করা উচিত নয়।

আঙ্কারায় প্রেসিডেন্ট প্রাসাদে বাগেরিকে স্বাগত জানান দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। এসময় তুরস্কের শীর্ষ জেনারেল হুলসি আকারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তুরস্ক ও ইরান বেশ কিছু কুর্দি সংখ্যালঘু রয়েছে এবং আগামী ২৫ সেপ্টেম্বর ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের স্বাধীনতার পক্ষে গণভোট আয়োজন করার পরিকল্পনায় তীব্র বিরোধিতা করছে।

সূত্র: এএফপি

মন্তব্যসমূহ