জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

দ্রুত সমাধান করা না গেলে কাতার সঙ্কট বৈশ্বিক সমস্যায় পরিণত হতে পারে: তুর্কি প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যের কাতার সঙ্কট নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করে দিয়ে তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, কাতার সঙ্কট দ্রুত সমাধান করা উচিত অন্যথায় সঙ্কটটি বিশ্ব সমস্যায় পরিণত হতে পারে।

ইস্তাম্বুলের ডলমাবাস প্রধানমন্ত্রীর কার্যালয়ে শনিবার এক ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইলদিরিম তার বক্তব্যে বলেন, ‘কাতার একটি নতুন গোলযোগপূর্ণ এলাকায় পরিণত হতে পারে যেটা শুধুমাত্র এই এলাকায় সীমাবদ্ধ থাকবে না বরং বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে।’


তিনি বলেন, ‘কাতারের গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানের কারণে বর্তমান ইস্যুটি বৈশ্বিক সমস্যায় পরিণত হওয়ার ঝুঁকি আছে।’

এছাড়াও তুর্কি প্রধানমন্ত্রী ইলদিরিম সকলকে কাতার সমস্যা প্রশমনে অবদান রাখার আহ্বান জানিয়েছেন।

তিনি আরো বলেন, তুরস্ক উত্তেজনা প্রশমনে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ‘আমরা এ অঞ্চলের বিভিন্ন দেশের নেতা এবং আমাদের কূটনৈতিক সহযোগীদের সাথে আলোচনা করছি উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ঠান্ডা করা এবং শান্তির প্রতিষ্ঠার জন্যে।’।

সোমবার সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সন্ত্রাসবাদ সমর্থন করার অভিযোগে।

সৌদি আরব কাতারের সাথে তার স্থল সীমান্ত বন্ধ করে দিয়েছে এবং ভৌগোলিকভাবে ক্ষুদ্র উপসাগরীয় রাষ্ট্রকে বিচ্ছিন্ন করে দিয়েছে। যেটা খুবই অমানবিক এবং মানবতা বিরোধী।

আনাদোলু নিউজ এজেন্সি অবলম্বনে

মন্তব্যসমূহ