জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

কাতারের সঙ্গে আরব দেশগুলোর শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধান চায় তুরস্ক

আঙ্কারা কাতারের সঙ্গে পাঁচ আরব দেশের ফাটল কূটনৈতিক সর্ম্পকের শান্তিপূর্ণ সমাধান চায় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী।

সোমবার আঙ্কারায় জার্মান পররাষ্ট্র মন্ত্রী সিগমার গ্যারিয়েলের সঙ্গে এক যৌথ প্রেস কনফারেন্সে দেশটির পররাষ্ট্র মন্ত্রী মেভলাত কাভোসুগলো এ কথা জানান।

আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি ও সন্ত্রাসবাদকে উসকে দেয়ার অভিযোগে সোমবার সৌদি আরব, মিশর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন কাতারের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়।


কনফারেন্সে কাভোসুগলো জানান, বিরোধপূর্ণ এই সর্ম্পককে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে তুরস্ক সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।


তিনি বলেন, ‘বিদ্যমান সমস্যাগুলো শান্তিপূর্ণ উপায়ে সমাধান করতে সকল পরিস্থিতিতে অব্যাহতভাবে আলোচনা চালিয়ে যাওয়া উচিৎ।’

কাতারের সঙ্গে দেশগুলোর কূটনৈতিক সম্পর্ক ছিন্নের সিদ্ধান্তের জন্য তিনি তু্রস্কের পক্ষ থেকে ‘দুঃখ’ প্রকাশ করেন। তিনি বিরোধ দূর করে আঞ্চলিক ঐক্য ও সংহতির প্রতি গুরুত্বারোপ করেন।

কাভোসুগলো বলেন, ‘উপসাগরীয় দেশগুলোর মধ্য ঐক্য ও সংহতিকে তুরস্ক তার নিজের ঐক্য বলে বিবেচনা করে থাকে।’

তিনি আরো বলেন, ‘আইএস, চরমপন্থা, ইসলামভীতি এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ে এই অঞ্চলের দেশগুলোর মধ্য ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সূত্র: আনাদুলো এজেন্সি

মন্তব্যসমূহ