জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

নাইজেরিয়ায় একসঙ্গে ৪০০ জনের ইসলাম গ্রহণ

নাইজেরিয়ার নাইজার রাজ্যে প্রায় ৪০০ জন লোক ইসলামে ধর্মান্তরিত হয়েছে বলে দেশটির একটি সংবাদমাধ্যের প্রতিবেদনে বলা হয়েছে। সংবাদমাধ্যমটি এর কয়েকটি ছবিও প্রকাশ করেছে।

দেশটির হাউসা সংবাদপত্র ‘রারিয়ার’ প্রতিবেদনে বলা হয়,  চলতি সপ্তাহের শেষের দিকে নাইজার রাজ্যের ওরানি এলাকায় চার শতাধিক লোক ইসলাম গ্রহণ করেছে।

এ উপলক্ষ্যে নাইজেরিয়ার মুসলিম নারীদের উদ্যোগে একটি দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।


তারা ধর্মান্তরিতদের সাহায্যের জন্য মালামার সুলতান সুফিয়ান আহমদের নেতৃত্বে ত্রাণ সহায়তা দিতেও সহযোগিতা করছে বলে খবরে বলা হয়।

তবে, এ বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেনি সংবাদমাধ্যমটি।

সূত্র: নাজি ডটকম

মন্তব্যসমূহ