নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

  নওগাঁ জেলার নিয়ামতপুরে চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার সবাই একই পরিবারের সদস্য।  সোমবার দিবাগত মধ্যরাতে নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। সকাল ৮টার দিকে ওই গ্রামের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০) এবং তাদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। নিহতদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তান পারভেজ ও সাদিয়া মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। সন্দেহ হলে তিনি ভেতরে প্রবেশ করে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেন। পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছ...

তুরস্কে বিদেশি ছাত্রদের সম্মেলনে এরদোগান, বাংলাদেশীদের অংশগ্রহণ

তুরস্কে বিদেশি ছাত্রদের সর্ববৃহৎ প্রতিষ্ঠান ‘উদেভ’ এর আয়োজনে ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগীতায় দুইদিন ব্যাপী একযোগে ৫৮টি শহরে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের একপর্যায়ে অনুষ্ঠান পরিদর্শন করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

তুরস্ক-বাংলাদেশ ফ্রেন্ডশীপ এসোসিয়েশনের উদ্যোগে বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের নিয়ে ১৫টি গুরুত্বপূর্ণ শহরে বাংলাদেশি স্টলের মাধ্যমে দেশীয় সংস্কৃতি উপস্থাপন করা হয়।

বাংলাদেশের পোশাক, খাবার, মৌসুমি ফল, জাতীয় পশু, ঐতিহ্যবাহী জিনিসপত্রের মাধ্যমে তুরস্কসহ শতাধিক দেশের অধিবাসীদের কাছে বাংলাদেশের ইতিবাচক পরিচয় ফুটিয়ে তোলা হয়।

এ সময় বাংলাদেশি শিক্ষার্থীরা বিভিন্ন রকম পিঠা তৈরি করে বিনামূল্যে বিতরণ করেন। অনুষ্ঠানের শুরু থেকেই বাংলাদেশি স্টলে উপচেপড়া ভীড় প্রতিয়মান হয় এবং বিভিন্নদেশের মেয়েরা বাংলাদেশের শাড়ি পরিধান করে ছবি তোলেন।

অনুষ্ঠানের কালচারাল সেশনে বিভিন্ন ধরণের বাংলাদেশি গান ও বিদেশীদের বাংলায় কথা বলার প্রতিযোগীতার আয়োজন করা হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তুরস্ক-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

দুইদিন ব্যাপী অনুষ্ঠানে প্রেসিডেন্ট এরদোগানসহ যুব ক্রীড়ামন্ত্রী আকিব চাতাই কিলিস, তুরস্ক-বাংলাদেশ মৈত্রীর সংসদীয় সভাপতি আবু বকর গিজলীগিদার এমপি, উদেভের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মাদ আলী বুলাদসহ তুরস্কের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ পরিদর্শন করেন।

মন্তব্যসমূহ