নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

  নওগাঁ জেলার নিয়ামতপুরে চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার সবাই একই পরিবারের সদস্য।  সোমবার দিবাগত মধ্যরাতে নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। সকাল ৮টার দিকে ওই গ্রামের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০) এবং তাদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। নিহতদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তান পারভেজ ও সাদিয়া মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। সন্দেহ হলে তিনি ভেতরে প্রবেশ করে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেন। পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছ...

ফ্রান্সের নির্বাচনে বিজয়ী ম্যাক্রন: ফলাফলের পূর্বাভাস

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে মধ্যপন্থী প্রার্থী এমানুয়েল ম্যাক্রন বিজয়ী হয়েছেন বলে ফলাফলের পূর্বাভাসে জানা যাচ্ছে।
তিনি তার প্রতিদ্বন্দ্বী উগ্র ডানপন্থী প্রার্থী মারিন ল্য পেনকে ৩৫% থেকে ৬৫% ভোটে পরাজিত করেন বলে ঐ পূর্বাভাসে বলা হচ্ছে।
এই ফলাফল অনুযায়ী, ৩৯-বছর বয়স্ক মি. ম্যাক্রনই হবেন ফ্রান্সের কনিষ্ঠতম প্রেসিডেন্ট।
পূর্বাভাস সত্যি হলে, একই সাথে তিনিই হবেন প্রথম প্রেসিডেন্ট যিনি দেশের দুটি প্রধান রাজনৈতিক দলের বাইরে থেকে রাষ্ট্র ক্ষমতায় আসবেন।
কঠোর নিরাপত্তার মধ্যে রোববার তুমুল প্রতিদ্বন্দিতাপূর্ণ এই নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোট-গ্রহণ সম্পন্ন হয়। বিবিসি

মন্তব্যসমূহ