পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

ইইউ নেতাদের সঙ্গে এরদোগানের বৈঠক

ব্রাসেলসে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে ব্যস্ত সময় পার করছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

প্রেসিডেন্ট এরদোগান ইইউ প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক এবং ইইউ কমিশনের সভাপতি জ্যান-ক্লড জাঙ্কারের সঙ্গে বৈঠক করেছেন। তিনি ন্যাটো নেতাদের সঙ্গে একটি নৈশভোজেও অংশগ্রহণ করেন।

বৈঠকে ন্যাটো-রাশিয়া সম্পর্ক, আফগানিস্তান, ন্যাটো-ইইউ সহযোগিতা এবং কিছু অন্যান্য আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।


ন্যাটোর পার্লামেন্টারি সংসদে তুরস্কের প্রতিনিধির সংখ্যা বাড়ছে
ন্যাটোর পার্লামেন্টারি সংসদে তুরস্কের প্রতিনিধিত্বের সংখ্যা প্রায় অর্ধেক বৃদ্ধি পাচ্ছে। নতুন এই সংখ্যা ১২ জন থেকে ১৮  জনে দাঁড়াচ্ছে।


শুক্রবার জর্জিয়ার তিবলিসে অনুষ্ঠিত ন্যাটোর পার্লামেন্টারি সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে তুর্কি প্রতিনিধি বৃদ্ধির পক্ষে ভোট অনুষ্ঠিত হয়।

এর আগে তুরস্কের প্রতিনিধি দলের প্রধান ক্ষমতাসীন জাস্টিজ এন্ড ডেভলপমেন্ট (একে) পার্টির একজন উপদেষ্টা তুরস্কের জনসংখ্যার আলোকে বৃদ্ধির দাবি জানান।

নাটোর পার্লামেন্টারি সংসদ একটি আন্তঃ পার্লামেন্টারি সংগঠন; যা ন্যাটোর সদস্য দেশগুলোর আইনপ্রনেতাদের একত্রিত করে। এটি সদস্য দেশগুলোর সাধারণ স্বার্থে নিরাপত্তা সর্ম্পকিত সমস্যাগুলি বিবেচনা করে থাকে।

২৪ টি দেশের সংগঠন ন্যাটোর পার্লামেন্টারি সংসদে সদস্য দেশগুলো থেকে ২৫৭ জন প্রতিনিধি রয়েছে। প্রতিটি প্রতিনিধি তার দেশের আকার এবং পার্লামেন্টের রাজনৈতিক গঠনকে প্রতিফলিত করে।

বর্তমানে ন্যাটোর পার্লামেন্টারি সংসদে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৬ জন প্রতিনিধিত্ব রয়েছে। অন্যদিকে, ফ্রান্স, জার্মানি, ইতালি এবং ব্রিটেনের প্রত্যেকের ১৮ জন করে প্রতিনিধি রয়েছে।

সূত্র: আনাদুলো এজেন্সি

মন্তব্যসমূহ