তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

পশ্চিমাদের কঠোর সমালোচনায় এরদোগান

তুরস্কের রাষ্ট্রীয় জরুরি অবস্থার জন্য পশ্চিমাদের সমালোচনার জবাবে তাদের কঠোর সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

চলতি সপ্তাহে ভারত সফর থেকে দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোগান বলেন, ‘পশ্চিমরা ফ্রান্সের জরুরি অবস্থার দেখতে ব্যর্থ হয়েছে। আমরা এটি করেছি দেশের শান্তি ফিরিয়ে আনার জন্য কিন্তু পশ্চিমারা ক্রমাগত এটির সমালোচনা করার চেষ্টা চালাচ্ছে।’

তিনি প্রশ্ন রেখে বলেন,‘তুরস্কের জরুরি অবস্থা কি ক্ষতি করেছে? এটা কি ব্যবসায়ীদের কাছ থেকে কিছু কেড়ে নিয়েছে? এটা কি ব্যবসাকে প্রভাবিত করেছে?’


তিনি যুক্তি দেন যে, জরুরি অবস্থা ছাড়া সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষকরে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) এবং যুক্তরাষ্ট্র-ভিত্তিক ফেতুল্লাহ গুলেনের সমর্থকদের বিরুদ্ধে লড়াইয়ে কর্তৃপক্ষ ব্যর্থ হতো।

গত বছরের ১৫ জুলাই অভ্যুত্থান প্রচেষ্টার পর থেকে দেশটিতে জরুরি অবস্থা বলবৎ রয়েছে।

সূত্র: আল মনিটর

মন্তব্যসমূহ