তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

কাশ্মীরে ফেসবুক ট্যুইটারসহ ২২টি সোশ্যাল মিডিয়া সাইট বন্ধ করল ভারত

ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ট্যুইটারসহ মোট ২২টি সোশ্যাল মিডিয়া সাইট বুধবার থেকেই বন্ধ করে দিয়েছে সরকার।

নিরাপত্তা বাহিনীর হাতে হিজবুল কমান্ডার বুরহান ওয়ানি নিহত হওয়ার পর থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে উপত্যকা। মাঝে কিছুদিনের জন্য আন্দোলন স্তিমিত হলেও, সম্প্রতি নির্বাচনকে কেন্দ্র করে ফের অশান্তি মাথাচাড়া দেয়।

সম্প্রতি কাশ্মীরে প্রতিবাদীদের উপর ভারতীয় বাহিনীর অত্যাচারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এর ফলে উপত্যকার পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে থাকে।


সোশ্যাল মিডিয়ায় রাশ টানতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নির্দেশে কাশ্মীরে গত ১৭ এপ্রিল থেকেই থ্রি-জি ও ৪জি মোবাইল পরিষেবা বন্ধ রয়েছে। এমনকী ব্রডব্যান্ড পরিষেবাও ২জি স্পিডে নামিয়ে আনা হয়েছে।

বুধবার এক নির্দেশে জানানো হয়েছে, উপত্যকা সংক্রান্ত কোনো ছবি, মেসেজ, ভিডিও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাশ্মীরে ছড়ানো যাবে না। পরবর্তী নির্দেশ না-আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

নিষেধাজ্ঞা চাপানোর কারণ হিসেবে বলা হয়, একটা মহল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের অপব্যবহার করছে। যার জেরে উপত্যকা অঞ্চলের শান্তি বিঘ্নিত হচ্ছে। আরটিএনএন

মন্তব্যসমূহ