জ্বালানি সেক্টরকে অস্থিতিশীল করতে একটি চক্র সুকৌশলে সক্রিয়: প্রধানমন্ত্রী

একটি নির্দিষ্ট চক্র বেশ সুকৌশলে দেশের জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় রয়েছে এবং তারা নানাভাবে বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (৮ আগস্ট ২০২৬) জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর জ্বালানি খাত’ অনুষ্ঠানে গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটের কথা স্বীকার করে প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ ও গ্যাস সংক্রান্ত বিষয়ে বেশ কষ্ট ভোগ করছেন এবং সরকার সে বাস্তবতাকে একবারের জন্যও অস্বীকার করেনি। মূলত বিগত সরকারের কাছ থেকে একটি সামগ্রিক ভঙ্গুর ব্যবস্থা উত্তরাধিকার সূত্রে পাওয়া গেছে।" তিনি আরও স্পষ্ট করে বলেন, "অতীত সরকারের সময়ে গ্যাস, জ্বালানি বা পেট্রোলিয়াম খাতে অত্যন্ত অপরিকল্পিতভাবে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছিল। নির্দিষ্ট কিছু সুবিধাভোগী মহলকে বাড়তি সুবিধা দিতেই নেওয়া হয়েছিল এসব ক্ষতিকর নীতি। যার চূড়ান্ত খেসারত এখন দেশের সাধারণ মানুষ ও বর্তমা...

ফেসবুক আইডি বন্ধ হলে যেসব সুবিধা পাওয়া যাবে...

ফেসবুক থেকে ফেইক আইডিগুলো ডিজঅ্যাবল করতে শুরু করেছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেইক আইডির পাশাপাশি যদি কারো রিয়েল আইডিও ডিজঅ্যাবল করে দেয়, তবে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ ফেসবুক আইডি বন্ধ করে দিলে অসুবিধার চেয়ে সুবিধাই বেশি পাওয়া যাবে বলে ধারণা করছে আমাদের হাস্যরস টিম! তাহলে চলুন দেখে নিই ফেসবুক আইডি বন্ধ করলে কী কী সুবিধা পাওয়া যাবে...

১. যারা ফেসবুক আইডিতে দিনরাত ডুবে থাকার কারণে নিজের পরিবার-পরিজনদের একটুও সময় দিতে পারে না, তারা এখন থেকে ভরপুর সময় ব্যয় করতে পারবে পরিবার-পরিজনের সঙ্গে!

২. রাত জেগে ফেসবুকিং করার কারণে অনেকে অনিদ্রা আর অসুস্থ্যতায় ভোগে। ফেসবুক আইডি বন্ধ হয়ে গেলে অনিদ্রা আর শরীর খারাপ নিয়ে কোনো টেনশন থাকবে না।

৩. ফেসবুকের কারণে পড়াশোনায় মন বসে না, এটা এক প্রকার গবেষণা ছাড়াই প্রমাণিত! তো ফেসবুক আইডি যদি না থাকে তাহলে সারাক্ষণই মনযোগ সহকারে পড়ালেখা করতে পারবে। ফলে জাতি উপহার পাবে বেশকিছু মেধাবী সন্তান!

৪. ফেসবুকের চিন্তা বাদ দিয়ে আইডি বন্ধ হয়ে গেলে আপনি দেশ, দশ ও সমাজের কথা নিয়ে ভাবতে পারবেন। এতে আপনার বিশিষ্ট বুদ্ধিজীবী, চিন্তাবিদ কিংবা সমাজসেবক হয়ে উঠার চান্স বাড়বে!

৫. যে সময়টুকু ফেসবুক আইডির পেছনে আজাইরা ব্যয় করতেন সে সময়টুকু এখন ক্রিয়েটিভ বা পরিশ্রমের কোনো কাজের পেছনে ব্যয় করে আপনি পারিশ্রমিকের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে বিরাট ভূমিকা রাখতে পারবেন।

৬. ফেসবুক আইডি না থাকার কারণে আপনাকে আর টাকা খরচ করে এমবি কিনে ফেসবুকে ঢুকতে হবে না। ফলে বড় ধরনের অপচয় থেকে আপনি তো বাঁচবেনই, পাশাপাশি হয়ে উঠতে পারেন একজন আদর্শ সঞ্চয়কারী!

৭. ফেসবুক আইডি না থাকলে আপনাকে কষ্ট করে ফেসবুকের ক্রিটিক্যাল পাসওয়ার্ড সমূহ মনে রাখতে হবে না। এতে করে আপনার ব্রেইনের ওপর চাপ কম থাকবে এবং আপনার স্মরণশক্তির পরিমাণ কিছুটা হলেও বৃদ্ধি পাবে!
এনটিভি অনলাইন

মন্তব্যসমূহ