তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

হিজাব না পরায় বরখাস্ত ইরানি নারী ফুটবলার

ইরানের শিভা আমিনি নামে এক নারী ফুটবলার খেলার সময় হিজাব না পরায় জাতীয় দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ডেইলি মেইল অনলাইনের প্রতিবেদনে বলা হয়, ওই নারী ফুটবলারের নাম শিভা আমিনি। সম্প্রতি ছুটি কাটাতে সুইজারল্যান্ডে যান তিনি। সেখানে একটি মাঠে ছেলেদের ফুটবল খেলতে দেখেন। তা দেখে নিজেকে সামলাতে না পেরে তাদের সঙ্গে খেলতে নেমে পড়েন। পরে নিজের খেলার ছবি ফেসবুকে আপলোডও করেন।

বিষয়টি ইরান ফুটবল ফেডারেশন কর্তাদের নজরে পড়লে তাদের রোষাণলে পড়েন আমিনি। কোনো অযুহাত না শুনে তাকে সরাসরি বরখাস্ত করেন।


১৯৭৯ সালে ইসলামি অভ্যুত্থানের পর ইরানে নারীদের বোরকা ও হিজাব পরা বাধ্যতামূলক করা হয়। সেই আইন এখনো চালু রয়েছে। তা অনযায়ী, ফুটবল খেলার সময় নারীদের হিজাব পরা বাধ্যতামূলক। মূলত সেই বিধি ভঙ্গ করায় তাকে বহিষ্কার করা হলো।

অবশ্য এ সিদ্ধান্তের কড়া জবাব দিতে ছাড়েননি আমিনি। এ ফুটবলার বলেন, হিজাবের চেয়ে খেলাধুলা বড়। এটি আমাদের জন্য (নারী ফুটবলার) একেবারে বাজে ইস্যু। তাদের সঙ্গে খেলে আমি দেশের আইন ভাঙিনি। কারণ, আমাদের আইন শুধু দেশের গণ্ডির মধ্যেই বলবৎ। সুইজারল্যান্ডে এসে সেই আইন মানার প্রশ্নই আসে না। সেখানে আমি দেশের হয়ে খেলতে যায়নি।

তিনি আরো বলেন, ফেডারেশন থেকে বলা হচ্ছে আমি পুরুষদের সঙ্গে খেলেছি। কিন্তু এ তথ্য ভুল। যাদের সঙ্গে খেলেছি তারা ছিল ছোট ছোট ছেলে। ফেডারেশন কর্তাদের স্মরণ করিয়ে দিতে চাই, তাদের প্রত্যেকের বয়স ৯ থেকে ১০ বছরের মধ্যে। এ সিদ্ধান্ত আমাকে যেমন ব্যথিত করেছে, ঠিক তেমন সমগ্র সমাজব্যবস্থাকে আঘাত করেছে। ধর্মীয় দোহাই দিয়ে এমন সিদ্ধান্ত নেয়া যায় না।

মন্তব্যসমূহ