হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

ফেসবুক আইডি বন্ধ হলে যেভাবে উদ্ধার করবেন

১৪ এপ্রিল থেকে ফেসবুকের সব ভুয়া আইডি বন্ধ করে দেয়ার কাজ শুরু করে দিয়েছে ফেসবুক সিকিউরিটি টিম। আগামী ছয় মাস এই কাজ চলবে। কিন্তু এই ভুয়া আইডি বন্ধ করতে গিয়ে অনেক রিয়েল আইডিও পার্মানেন্ট ডিজেবল/ডিলিট হয়ে গেছে। যাদের আইডিতে নিজের ছবি, নাম্বার, ইমেইল যুক্ত নেই। ইতোমধ্যে তাদের অনেকের লগইন করলে আইডি লক দেখাচ্ছে। এতে অনেকে ঘাবড়ে যাচ্ছেন। এখানে চিন্তার কিছু নেই কিছু উপায়ে অ্যাকাউন্ট উদ্ধার করা যাবে।

যেমন, লগইন করলেই আসছে ‘we need you to confirm identity’ নিচে ‘continue’-তে ক্লিক করে পরের স্টেপে গেলে যাদের নাম্বার যুক্ত নেই, তাদের নাম্বার যুক্ত করতে বলবে। আগে কোনো আইডিতে যুক্ত হয়নি এমন একটা নাম্বার দিয়ে continue-তে ক্লিক করে মোবাইল নম্বরে আসা কোডটি দিলেই আইডি ঠিক হয়ে যাবে। আবার যাদের নম্বর দেয়া আছে তাদের আইডিও এমন লক হতে পারে। তখনও প্রথম continue করার পর মোবাইলে কোড আসবে, আর সেই কোড বসালেই আইডি ঠিক হয়ে যাবে। যাদের নম্বর, ইমেইল দেয়া আছে, সব ঠিক থাকার পরও এমন লক হতে পারে বা প্রথমবার উপরের মতো লক খোলার পরও এমন আবার হতে পারে।

যাদের আইডিতে নিজের প্রকৃত ছবি নেই। পরবর্তী লক এড়াতে কোডের বদলে একটা ছবি চাইবে। অনেকে আইডি কার্ড মনে করে, কার্ড আপলোড করে দিচ্ছেন। সেখানে কোনো আইডি কার্ড নয়, শুধু আপনার একটা ক্লিয়ার সেলফি অথবা ফুল ফটো আপলোড করলেই কাজ হয়ে যাবে। তারপর সঙ্গে সঙ্গে আইডি ঠিক না হলে আপনাকে ৭২ ঘণ্টা অপেক্ষা করতে হবে। এর আগে আইডিতে লগইন করতে পারবেন না।


ফেসবুকের দেয়া মেসেজ আপনার ইমেইলে আসার আগ পর্যন্ত। এ লকের আওতায় বা ভুয়া অভিযানে পড়বে, যাদের আইডিতে নাম্বার যুক্ত নেই নিজের ছবি নেই। যদি ১০০ বার ডিজেবল ব্যাক/ভেরিফাইড হোক না কেন। কেউ এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

যারা এখনো এ সমস্যায় পড়েননি তারা অবশ্যই এখনই নিজের কিছু ছবি অনলি করে আপলোড করে রাখুন। আর যাদের আইডিতে ইমেইল যোগ নেই নাম্বার দিয়ে করা তারা এখনই আইডিতে ইমেইল যোগ করে নিন।
আরটিএনএন

মন্তব্যসমূহ