তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

বাঁধ ভেঙে তলিয়ে গেল শনির হাওরের ফসল

বাঁধ ভেঙে সুনামগঞ্জের শনির হাওরে পানি ঢুকে প্রায় ১৩ হাজার হেক্টর বোরো ফসল তলিয়ে গেছে। আজ রোববার সকালে বাঁধ ভেঙে শনির হাওরে পানি প্রবেশ করে।

এর আগে জেলার সব ছোট-বড় হাওরে পানি ঢুকে প্রায় ৯০ ভাগ ফসল তলিয়ে গেলেও স্থানীয় কৃষক ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মেরামত করায় বাঁধটি এত দিন টিকে ছিল। আজ বাঁধটি ভেঙে যাওয়ায় জেলার প্রায় ৯৫ ভাগ বোরো ফসল তলিয়ে গেছে।

তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান স্থানীয় কৃষকদের নিয়ে প্রশাসনের সহায়তায় বাঁধটি টিকিয়ে রেখেছিলেন। কিন্তু শেষ বাঁধটিও রক্ষা করা সম্ভব হয়ে উঠল না।

গত কয়েক দিনের ভারি বর্ষণ আর পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে শনির হাওরে পানি ঢোকে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, এতে সাড়ে নয় হাজার হেক্টর ফসল তলিয়ে গেছে। কিন্তু স্থানীয় লোকজন জানান, পানি ঢুকে হাওরের প্রায় ১৩ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে।

তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরু বলেন, স্থানীয় কৃষকদের নিয়ে রাত-দিন হাওরে কাজ করেও শনির হাওরটি রক্ষা করা সম্ভব হয়নি। সকালে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে হাওরের প্রায় ১৩ হাজার হেক্টর ফসল তলিয়ে গেছে।

সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, ‘আমি শুক্রবার সারা দিন উপজেলা প্রশাসন নিয়ে ওই হাওরে কাটিয়েছি। অতিরিক্ত বস্তা দিয়েছি। কিন্তু শেষ রক্ষা হলো না।’এনটিভি

মন্তব্যসমূহ