তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

পাকিস্তানে মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ২২

পাকিস্তানের উত্তরপশ্চিমের একটি শহরে মসজিদের কাছে বোমা বিস্ফোরণে অন্তত ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ৭০ জন।

শুক্রবার উত্তর-পশ্চিমে আফগান সীমান্তবর্তী পারাচিনার এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।


পারাচিনার শহরের সেন্ট্রাল বাজারে শিয়াদের একটি মসজিদে নারী মুসুল্লিদের প্রবেশ দ্বারের কাছে ওই বিস্ফোরণ ঘটে। জুমার নামাজ আদায় করতে সেখানে অনেক মানুষ জড় হয়েছিল।

অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে এসে ভিড়ের মধ্যে বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণস্থল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ছিন্নভিন্ন মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। মৃতদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ও শিশু রয়েছে। বিস্ফোরণে বেশ কয়েকটি গাড়িও দুমড়ে-মুচড়ে গেছে।

এখনো পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। গোটা এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। আশেপাশের সমস্ত হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আরটিএনএন

মন্তব্যসমূহ