জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ট্রাম্পকে সতর্ক করল জার্মানি

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং ন্যাটো সামরিক জোটের ঐক্য ক্ষতিগ্রস্ত করার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে দিয়েছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী উরসুলা ভন ডের লিয়েন।

৫৩তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনের প্রথম দিনে শুক্রবার তিনি এ সতর্কবাণী উচ্চারণ করেন।

তিনি বলেন, ‘আমাদের আমেরিকার বন্ধুরা বেশ ভালো করেই জানেন যে, ইইউ এবং ন্যাটো নিয়ে মার্কিন সরকারের বক্তব্যের পর পুরো মহাদেশের ঐক্যের ওপর তার সরাসরি প্রভাব পড়ে।’


তিনি বলেন, স্থিতিশীল ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যুক্তরাষ্ট্রেরও স্বার্থ রয়েছে।

রাশিয়ার সঙ্গে সম্ভাব্য ঘনিষ্ঠতার বিষয়ে উরসুলা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এর মাধ্যমে ইউরোপের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে।

উরসুলা অভিযোগ করেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ইইউ’র ঐক্য বিনাশী নীতি নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বের হয়ে যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প।

এছাড়া, গত বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেছেন, বিশ্বের সবচেয়ে সেরা নিরাপত্তা ব্যবস্থা ভোগ করতে হলে ন্যাটো সদস্য দেশগুলোকে নায্যভাবে অর্থ পরিশোধ করতে হবে।

তিনি বেশ পরিষ্কার করেই বলেছেন, মার্কিন সমর্থন পাওয়ার বিনিময়ে ন্যাটো জোটের মিত্র দেশগুলোর উচিত হবে যুক্তরাষ্ট্রকে অর্থ পরিশোধ করা।

যুক্তরাষ্ট্রের এসব বক্তব্যের জবাবে জার্মান প্রতিরক্ষামন্ত্রী কঠোর ভাষায় মার্কিন সরকারকে সতর্ক করলেন।

বিল্ড অবলম্বনে

মন্তব্যসমূহ