ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

  ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম-খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আজ বুধবার (৫ আগস্ট) সকালে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগ...

কাশ্মীরে বন্দুকযুদ্ধে ৩ ভারতীয় সেনা নিহত, আহত ১৫

জম্মু-কাশ্মীরের বন্দিপোরায় নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনা-জঙ্গি বন্দুকযুদ্ধে তিন ভারতীয় সেনা নিহত এবং আহত হয়েছে আরো ১৫ জন। বন্দুকযুদ্ধে এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

আহতদের শ্রীনগরের একটি সেনা হাসপাতালে নেয়া হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার ভোরে উত্তর কাশ্মীরের বন্দিপোরায় এ ঘটনা ঘটে।


গোপন সংবাদের ভিত্তিতে জম্মু কাশ্মীরের বন্দিপোরার একটি বাড়িতে পুলিশ ও সেনা বাহিনী যৌথ অভিযান শুরু করে। এসময় লুকিয়ে থাকা জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। যৌথ বাহিনীও পাল্টা গুলি চালায়। প্রথমিক বন্দুকযুদ্ধে ৫ সেনা ও ৪ পুলিশ আহত হয়।

জঙ্গিরা বেষ্টনী ভাঙ্গার চেষ্টা করে। এসময় আটকা পড়া এক জঙ্গিকে হত্যা করা হয়।

এদিকে গুলির লড়াইয়ের সময় হিলাল আহমদ নামে এক বেসামরিক লোক আহত হয়েছেন।

সূত্র: কাশ্মীর লাইফ

মন্তব্যসমূহ