পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

কাশ্মীরে ফের স্বাধীনতাকামীদের সঙ্গে সংঘর্ষে ভারতীয় সেনাসহ নিহত ৮

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আবারো পৃথক দুই জঙ্গিবিরোধী সেনা অভিযান তুমুল সংঘর্ষে ৪ সেনা সদস্যসহ অন্তত ৮জন নিহত হয়েছে। দেশটির সেনাসূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

পরপর সীমান্তে গোলাগুলি ও একাধিক জঙ্গিবিরোধী অভিযানকে কেন্দ্র করে কাশ্মীরের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এসব এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মঙ্গলবার কাশ্মীরের বান্দিপোরা জেলায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ৩ সেনা ও এক সন্দেহভাজন জঙ্গি নিহত হয়। এতে এক বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর ৫ সদস্য আহত হয়। পরে হান্দওয়ারা জেলায় আরো একটি জঙ্গিবিরোধী অভিযানে ৩ জঙ্গি ও এক সেনা কর্মকর্তা নিহত হয়। এদের মধ্যে মেজর পর্যায়ের এক সামরিক কর্মকর্তা ছিলেন।


এর আগে, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলিতে ৩ পাকিস্তানি সেনা নিহতের খবর জানিয়েছে সংবাদমাধ্যম।

এদিকে, জম্মু-কাশ্মীরের সাম্বা জেলা সীমান্তে একটি সুরঙ্গের সন্ধান পেয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ২০ মিটার দীর্ঘ সুরঙ্গটির উৎস পাকিস্তানের ভূখণ্ডে বলে দাবি বিএসএফ- এর।

কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর সাম্প্রতিক মাসগুলোতে ভারতীয় ও পাকিস্তানি বাহিনীর মধ্যে প্রায়ই গুলিবিনিময়ের ঘটনা ঘটছে। ২০১৬ সালের সেপ্টেম্বরে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরিতে ভারতীয় সেনাবাহিনীর ঘাঁটিতে হামলার পর থেকে কাশ্মীর নিয়ে দুই দেশের বিদ্যামন উত্তেজনা তীব্রতায় রূপ নেয়। উরি হামলার কয়েকদিন পরই পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ‘সার্জিক্যাল হামলা’ চালানোর দাবি করে ভারত।

প্রসঙ্গত, ভারতীয় গণমাধ্যমগুলো জম্মু-কাশ্মীরে জঙ্গিবিরোধী অভিযানের কথা বলা হলেও প্রকৃত পক্ষে জম্মু-কাশ্মীরের স্বাধীনতাকামীদের দমনে নিপীড়ন চালাচ্ছে দেশটির সরকার।

ইন্ডিয়ান এক্সপ্রেস ও  হিন্দুস্তান টাইমস অবলম্বনে

মন্তব্যসমূহ