জ্বালানি সেক্টরকে অস্থিতিশীল করতে একটি চক্র সুকৌশলে সক্রিয়: প্রধানমন্ত্রী

একটি নির্দিষ্ট চক্র বেশ সুকৌশলে দেশের জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় রয়েছে এবং তারা নানাভাবে বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (৮ আগস্ট ২০২৬) জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর জ্বালানি খাত’ অনুষ্ঠানে গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটের কথা স্বীকার করে প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ ও গ্যাস সংক্রান্ত বিষয়ে বেশ কষ্ট ভোগ করছেন এবং সরকার সে বাস্তবতাকে একবারের জন্যও অস্বীকার করেনি। মূলত বিগত সরকারের কাছ থেকে একটি সামগ্রিক ভঙ্গুর ব্যবস্থা উত্তরাধিকার সূত্রে পাওয়া গেছে।" তিনি আরও স্পষ্ট করে বলেন, "অতীত সরকারের সময়ে গ্যাস, জ্বালানি বা পেট্রোলিয়াম খাতে অত্যন্ত অপরিকল্পিতভাবে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছিল। নির্দিষ্ট কিছু সুবিধাভোগী মহলকে বাড়তি সুবিধা দিতেই নেওয়া হয়েছিল এসব ক্ষতিকর নীতি। যার চূড়ান্ত খেসারত এখন দেশের সাধারণ মানুষ ও বর্তমা...

সাংবাদিক পেটানোর ভিডিও ফুটেজ পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে পুলিশের একটি অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ‘পুলিশের সঙ্গে ধাক্কা-ধাক্কি’র বিষয়ে তার আগের মন্তব্যের বিষয়ে তিনি বলেন,  ‘যেটুকু জেনেছি, যদি এ ধরনের কোনও ঘটনা পুলিশ ঘটায়, তবে তার বিচার হবে। এগুলোর ভিডিও ফুটেজ আমাদের কাছে আসছে। সাংবাদিক পেটানোর ভিডিও ফুটেজ পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। আমাদের একটি তদন্ত কমিটি হয়েছে। কমিটি তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ শনিবার বিকেলে টাঙ্গাইলের সখিপুরে শওকত মোমেন শাহজাহান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা  বলেন।

‘পুলিশ সাংবাদিকদের নির্যাতন করে না। মাঝে মধ্যে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি লেগে যায়।’— তার এমন মন্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সমস্ত ঘটনা আমার সঠিকভাবে জানা ছিল না। গতকাল আমার কাছে হঠাৎ করে জিজ্ঞাসা করা হয়েছে। আমি ভেবেছি, সাংবাদিকদের সঙ্গে তাদের (পুলিশের) সবসময় ভালো সম্পর্ক রয়েছে, তাই  হয়তো  কোনও একটা ঘটনা ঘটেছে।’

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী ফুটবল খেলার উদ্বোধন করেন। উপজেলার সৃষ্টি সংঘ মাঠে শওকত মোমেন শাহজাহান স্মৃতি সংসদ ও গবেষণা পরিষদ এই ফুটবল টুর্নামেন্টর আয়োজন করে। এই প্রসঙ্গে   তিনি বলেন, ‘প্রয়াত শওকত ভাই খেলাধূলা অনেক পছন্দ করতেন। সখিপুরের মানুষও খেলা পছন্দ করে। অনেক শক্তিশালী দল এই টুর্নমেন্টে অংশ নিয়েছে। সবাই এই খেলা উপভোগ করবেন।

এ সময় উপস্থিত ছিলেন বাসইল-সখিপুরের সংসদ সদস্য  অনুপম শাহজাহান জয়, টাঙ্গাইল সদরের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, মহিলা সংসদ সদস্য মনোয়ারা বেগম, পুলিশ সুপার মাহবুব আলম, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার হোসেন, সখিপুর উপজেলা চেয়ারম্যান শওকত শিকদার, সখিপুর পৌর মেয়র আবু হানিফ আজাদ প্রমুখ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ‘সুন্দরবন বাঁচাও’-এর দাবিতে রাজধানীতে হরতালপালনকারী দুই জনকে আটক করে পুলিশ। এই ঘটনাল ফুটেজ নেওয়ার সময় শাহবাগ থানার সামনেই বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের ক্যামেরা পারসন আব্দুল আলীম ও রিপোর্টার এহসান বিন দিদারকে মারধর করেন পুলিশের ১৫-২০ জন সদস্য। পরবর্তী সময় দায়ী পুলিশ সদস্যদের মধ্যে এএসআই এরশাদ মণ্ডলকে চিহ্নিত করে ওই দিনই সাসপেন্ড করা হয়।
প্রসঙ্গত, সুন্দরবনের পাশে রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত থেকে সরকারের সরে আসার দাবি জানিয়ে ‘সুন্দরবন বাঁচাও’ স্লোগানে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালন করে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। এর আগে গত ২৬ নভেম্বর শহীদ মিনারের সমাবেশ থেকে এ কর্মসূচি ডাকা হয়েছিল। বাংলা ট্রিবিউন

মন্তব্যসমূহ