জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ফিলিপাইনে কারাগারে হামলা চালিয়ে ১৫০ বন্দি ছিনতাই

ফিলিপাইনের একটি কারাগারে হামলা চালিয়ে ১৫০ বন্দিকে ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা।

স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ফিলিপাইনের কিদাপাওয়ান শহরের উত্তর কোতাবাতো জেলা কারাগারে এ ঘটনা ঘটে।

পুলিশের ধারণা, দেশটির সবচেয়ে বড় মুসলিম বিদ্রোহীগোষ্ঠী মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট (এমআইএলএফ) ওই ছিনতাইয়ে জড়িত। তবে এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততার দায় স্বীকার করেনি কোনো পক্ষ।

হামলার বিষয়ে কারারক্ষী পিটার বোনগাট জানান, কারাগারে এক হাজার ৫১১ জন বন্দি রয়েছে। তাদের মধ্যে পালিয়ে যেতে পেরেছেন ১৫৮ জন। তবে পরে চারজনকে আবার আটক করা হয়।

পিটার বলেন, ‘এটা পুরোপুরি পরিকল্পিত ছিল। পালানোর সময় বন্দিরা কম্বল ব্যবহার করেছিল। আমরা তাঁদের খুঁজতে অভিযান শুরু করেছি।’

তবে এ ধরনের ঘটনা ফিলিপাইনে এই প্রথম নয়। এর আগেও কয়েকবার বন্দি পালিয়েছে ফিলিপাইনের বিভিন্ন জেল থেকে। গত বছরের আগস্ট মাসেই ২৩ বন্দিকে কারাগার থেকে মুক্ত করে নিয়ে যায় বিদ্রোহীরা।

এর আগে ২০০৯ সালে দেশটির বাসিলান দ্বীপের একটি কারাগারে হামলা চালায় সশস্ত্র ১০০ সন্ত্রাসী। সে সময় তারা ৩১ বন্দিকে মুক্ত করে নিয়ে যায়। আল-জাজিরা


মন্তব্যসমূহ