পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

ট্রাম্পের আদেশে আটক থাকল শিশুও

প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই ডোনাল্ড ট্রাম্প হুংকার দেন যুক্তরাষ্ট্রের মাটিতে পা ফেলতে পারবে না সাতটি মুসলিম দেশের নাগরিক। প্রবেশ বন্ধ শরণার্থীদের। ফলে ভোগান্তিতে পড়ে ওই সাতটি দেশের নাগরিকরা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে নেমেই হয়রানির শিকার হয় তারা। এই হয়রানির তালিকা থেকে বাদ যায়নি শিশুও।

ট্রাম্পের নির্বাহী আদেশের জের ধরে স্থানীয় সময় শনিবার মায়ের কোল ছাড়া হয় এমনই এক শিশু। শিশুটির বয়স পাঁচ বছর। ওয়াশিংটন ডিসির ডালেস আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে চার ঘণ্টা আটকে রাখা হয়। এ সময় তাকে দেখা করতে দেওয়া হয়নি মায়ের সঙ্গেও।

মার্কিন নাগরিক ওই শিশুটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাসিন্দা। তবে তার মা ইরানের নাগরিক। সমস্যাটা এখানেই। ট্রাম্পের ঘোষণা করা নিষিদ্ধ সাত দেশের তালিকায় রয়েছে ইরানও।

এ বিষয়ে মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেন সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে একটি বার্তায় জানান, শিশুটি যে যুক্তরাষ্ট্রে আসবে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগে থেকেই জানানো ছিল। পরে তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও শিশুটিকে কেন ছাড়া হবে না বা তাকে কেন আটকে রাখা হয়েছে তা জানানো হয়নি।

তবে লম্বা চার ঘণ্টা আটকে রাখার পর শিশুটিকে মুক্তি দেওয়া হয়। শিশুটির দেখা হয় তার মায়ের সঙ্গে। আনন্দঘন সেই মুহূর্তটি ধরা পড়ে সাংবাদিকদের ক্যামেরায়। ভিডিওটিতে দেখা যায় ছেলের মুখে বার বার চুমু খাচ্ছেন মা। সেই সময় তাঁদের দুজনকে ঘিরে পরিবারের অন্য সদস্যদের দেখা যায়। তবে এ বিষয়ে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করেননি ওই শিশুটির মা।

এর আগে স্থানীয় সময় শুক্রবার সাতটি মুসলিম দেশের জনগণ ও শরণার্থীদের যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে ইসলামি জঙ্গিদের দূরে রাখার জন্য এটি একটি পদক্ষেপ। আমরা তাদের এখানে চাই না।’ তিনি বলেন, ‘যারা আমাদের সেনাদের জন্য হুমকি, তাদের আমরা নিতে পারি না। আমরা তাদেরই নেব, যারা আমাদের দেশ ও দেশের মানুষকে গভীরভাবে ভালোবাসে।’

ট্রাম্পের ওই আদেশে ওই সাতটি দেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া নাগরিকরা বেশ ঝামেলায় পড়ে। নিষেধাজ্ঞা অনুযায়ী বিমানবন্দর থেকে আটক করা হয় দুই ইরাকি নাগরিককেও। পরে তাঁরা ট্রাম্পের বিরুদ্ধে মামলা ঠুকে দেন।

তবে শনিবার যুক্তরাষ্ট্রে অবস্থানরত বৈধ ভিসাধারী অভিবাসী ও শরণার্থীদের ফেরত পাঠানোর ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ সাময়িক স্থগিত করেছেন দেশটির আদালত। এনটিভি অনলাইন

মন্তব্যসমূহ